1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
২ টাকায় ৭ পদের ইফতার - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

২ টাকায় ৭ পদের ইফতার

  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ৭৭২ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম যেখানে আকাছ ছোঁয়া সেখানে মাত্র ২ টাকার বিনিময়ে ইফতার সামগ্রী বিক্রি করছে বরগুনার তালতলীর একটি ব্যবসা প্রতিষ্ঠান। ফলে নিম্ন আয়ের মানুষ স্বাচ্ছন্দ্যে নিতে পারছেন দামী খাবারের স্বাদ। উপজেলার শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ প্রতিদিন ২ টাকায় কিনতে পারছেন ৭ ধরনের খাবারের এ ইফতার।

জানা গেছে, ‘রমজান মাসে রোজাদারের পাশে’ স্লোগানে ব্যক্তি উদ্যোগে এ ইফতারের আয়োজন করেন তালতলীর বাঁধঘাট এলাকার মেসার্স হাওলাদার ট্রেডার্সের সত্বাধিকারী তারেকুজ্জামান তারেক। অস্থায়ী দোকান বসিয়ে চলছে ইফতার বিক্রি। ছোলা, মুড়ি, সবজি, চপ, বেগুনীসহ ৭ ধরনের ইফতারি বিক্রি হচ্ছে এখানে। মাত্র দুই টাকায় ৭ ধরনের ইফতার পেয়ে খুশি ক্রেতারা।

প্রতিদিন শতাধিক দিনমজুর, দরিদ্র জেলে, রিক্সাচালক, ভ্যানচালকসহ সুবিধাবঞ্চিতরা এখান থেকে ইফতার কেনেন। ১ রমজান থেকেই বিকেল ৫টায় শুরু হয় ইফতার বিক্রি। পুরো মাস চলবে এ আয়োজন।

ইফতার কিনতে আসা কয়েকজন বলেন, আমরা গরিব মানুষ। ইচ্ছে থাকলেও বেশি দাম দিয়ে এসব খাবার কিনতে পারছি না। বাচ্চারা অনেক সময় ইফতারের জন্য বায়না করে। এখানে ২ টাকায় আমরা এসব খাবার কিনে বাড়িতে নিয়ে পরিবারের সবার সঙ্গে খেতে পারছি। আল্লাহর কাছে আয়োজকদের জন্য প্রাণ ভরে দোয়া করি।

এদিকে এমন আয়োজনকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল। সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বারের সহ-সভাপতি আরিফ হোসেন ফসল বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাত্র ২ টাকায় ইফতার সরবরাহ করছে হাওলাদার ট্রেডার্স। নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। এ প্রতিষ্ঠান সামনেও এমন কর্মকাণ্ড চালিয়ে যাবে বলে আশা রাখছি।

২ টাকায় ইফতারির আয়োজক ও মেসার্স হাওলাদার ট্রেডার্সের সত্বাধিকারী তারেকুজ্জামান তারেক বলেন, আমরা সবাই রোজায় হরেক রকমের খাবার দিয়ে ইফতার করছি। কিন্তু সুবিধাবঞ্চিত, দরিদ্রদের এ সামর্থ্য নেই। তাদের কথা চিন্তা করে রমজান মাসে এ উদ্যোগ নিয়েছি। প্রতিদিন নিজ বাড়িতেই ইফতার তৈরি করা হয়। পরে ২ টাকায় বিক্রি করা হয় এসব ইফতার। এই ২ টাকাও ব্যয় করা হবে অসহায় ও দুস্থদের জন্য। প্রতি বছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION