1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চসিকের অভিযান, নানা অপরাধে জরিমানার কবলে ২১ ব্যবসায়ী - Bangladesh Khabor
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ শিক্ষার্থী, একজনও পাশ করেনি গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৭৪ পরিবারের সদস্যদের মাঝে ৩ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে: মার্কিন রাষ্ট্রদূত এসএসসিতে এবার জিপিএ-৫ পেল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ এক ফ্যাসিবাদ তাড়িয়ে আরেক ফ্যাসিবাদ চায় না বাংলার জনগণ : জামায়াতে আমীর গোপালগঞ্জে মাত্রারিক্ত লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত সোনারগাঁয়ে আল মুজাহিদ মল্লিকের মাদকবিরোধী সভায় মুছলেকা দিয়ে মাদক ছাড়লেন আজিজুল হক গোপালগঞ্জকে মাদক মুক্ত জেলা গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডিসি’র

চসিকের অভিযান, নানা অপরাধে জরিমানার কবলে ২১ ব্যবসায়ী

  • Update Time : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৪৯৪ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: ফুটপাত দখল, পলিথিন ব্যবহার ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির অপরাধে ২১ ব্যবসায়ীকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন এ জরিমানা করেন।

চসিক সূত্রে জানা গেছে, বহদ্দারহাট কাঁচা বাজারে পলিথিন ব্যাগে পণ্য বিক্রির দায়ে তিন দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। অন্যদিকে, পাহাড়তলী ও হালিশহর এলাকার পোর্ট কানেক্টিং রোডে ফুটপাত-রাস্তা দখলের দায়ে ১৫ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

এছাড়াও চসিকের নিরাপদ খাদ্য পরিদর্শকের করা মামলায় টাইগারপাস বাটালীহিল এলাকায় তিনটি খাবারের দোকানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION