1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান, সম্পাদক মহন - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাসান, সম্পাদক মহন

  • Update Time : শুক্রবার, ১১ মার্চ, ২০২২
  • ৭৪৯ জন পঠিত

ডেস্ক রিপোর্ট: নাটোরের সিংড়া উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মো. হাসান ইমামকে সভাপতি ও মহন আলীকে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি এবং সৌরভ হোসেন সুজাকে সভাপতি ও মাসুম রাব্বিকে সাধারণ সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিকেল ৪ টায় দ্বিতীয় অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি নির্মল রঞ্জন গুহ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ.কে.এম. আফজালুর রহমান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর শাকিল জয় এমপি, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার, সাধারণ সম্পাদক শফিউল আযম স্বপন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়াল, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড. সাইদুর রহমান সৈকত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION