1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশে প্রযুক্তি উদ্যোক্তার সংস্কৃতি তৈরি হয়েছে: পলক - Bangladesh Khabor
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সংস্কারের বকেয়া রেখেই সরকার নতুন বছরের হালখাতা খুলেছে: নাহিদ ইসলাম ‘হাসিনা খারাপ কিন্তু তার নীতি ভালো’—বক্তব্যে আসলে কী বোঝাতে চেয়েছেন জামায়াত আমির দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা গাছে আম-জাম ধরলে পাঠাবেন: কৃষকদের প্রধানমন্ত্রী আইন কমিশনে ১৫০ কোটি টাকা খরচ হলেও ফল সামান্য: আইনমন্ত্রী দ্বিগুণ হচ্ছে শিক্ষকদের উৎসব ভাতা জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড পেয়ে উচ্ছ্বসিত কৃষক-কৃষাণী মিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরাল ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি : শিক্ষা প্রতিমন্ত্রী

দেশে প্রযুক্তি উদ্যোক্তার সংস্কৃতি তৈরি হয়েছে: পলক

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৭৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি উদ্যোক্তার সংস্কৃতি তৈরি হয়েছে।

প্রতিমন্ত্রী পলক বলেন, বর্তমান সরকার রেমিটেন্স যোদ্ধা হিসেবে ফ্রিল্যান্সারদের অসামান্য কাজের স্বীকৃতি হিসেবে আত্মসম্মান ও স্বীকৃতি প্রদান করেছে।

শুক্রবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসি শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ আসনের এমপি অধ্যাপক আব্দুল কুদ্দুস এবং ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের এমপি মো. শহিদুল ইসলাম, সংরক্ষিত আসনের এমপি রত্মা আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।

প্রতিমন্ত্রী পলক বলেন, সারাদেশ জুড়ে অসংখ্য প্লাটফর্ম তৈরি করে তথ্য প্রযুক্তি খাতকে বর্তমান সরকার শক্তিশালী স্তম্ভের ওপর দাঁড় করিয়েছে। দেশে তিন লাখ উদ্যোক্তা ই-কমার্স খাতে কাজ করছেন। সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সারসহ ২০ লাখ তরুণের কর্মসংস্থান হয়েছে তথ্য প্রযুক্তি খাতে। দেশের ফ্রিল্যান্সাররা বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা আয় করছেন। ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক সজীব ওয়াজেদ জয় এর ঐকান্তিক চেষ্টা, ২০২৫ সালের মধ্যে তথ্য প্রযুক্তি খাতে রফতানি আয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

পলক আরো বলেন, করোনাকালীন সময়ে দেশের উদ্যোক্তারা বসে থাকেননি। বিদেশে না গিয়েও বিদেশি কোম্পানিতে স্বাধীন উদ্যোক্তা হিসেবে কাজ করেছেন, বৈদেশিক মুদ্রায় উপার্জন করেছেন।

‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ সম্পন্নকারী ৫৩ হাজার প্রশিক্ষণার্থীদের মধ্যে সফল চার হাজার ফ্রিল্যান্সারের হাতে শেখ হাসিনার উপহার হিসেবে ল্যাপটপ তুলে দেওয়া হচ্ছে। অতীতের সরকারের মত তরুণদের হাতে অস্ত্র, মাদক আর কালো টাকা তুলে দেওয়ার সংস্কৃতি নয়, বর্তমান সরকার তরুণদের হাতে বিশ্বজয়ের হাতিয়ার তুলে দিচ্ছে।

ফ্রিল্যান্সারদের রেমিটেন্স যোদ্ধা হিসেবে কাজ করার পাশাপাশি সাইবার যোদ্ধা হিসেবে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION