পরিমল বিশ্বাস : সোনারগাঁয়ে মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেয় ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তিতাস কর্তৃপক্ষরা।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে পিরোজপুর ইউনিয়নে ইসলাম পুর এলাকায় ১ টি চুনা কারখানা গুড়িয়ে দেওয়া হয় ও আল মোস্তফা গ্রুপ প্রিন্টিং কারখানায় অবৈধ গ্যাস বিচ্ছিন্ন করেন ও ২ জন কমকর্তাকে আটক করা হলে ও কোনো জেল জরিমানা ছাড়াই ছেড়ে দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল ও সোনারগাঁ জোনের ম্যানেজার শবিউল আওয়াল এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানায়, আল মোস্তফা প্রিন্টিং কারখানাটি কৌশলে পরিচালনা করা হচ্ছিল বাইরে থেকে দেখলে মনে হত কারখানাটি পরিত্যক্ত কিন্তু ভিতরে অবৈধ সংযোগের মাধ্যমে পুরো দমে উৎপাদন কার্যক্রম চালিয়ে আসছিল কতৃপক্ষ। তিতাস গ্যাসের কারিগরি দল দীর্ঘ প্রচেষ্টার পর কারখানার গ্যাস সংযোগ সনাক্ত করে স্হায়ী ভাবে বন্ধ করে কিল করে দেওয়া হয়। ও একটি চুন কারখানা গুড়িয়ে দেওয়া হয় ও এক্সকেভেটর দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ সময় তিতাস কর্তৃপক্ষরা বলেন, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
Leave a Reply