1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরাল - Bangladesh Khabor
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ২ তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি বাবর শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পরও হেরে গেল বাংলাদেশ অল্পতেই ধৈর্য হারালে দায়িত্ব কীভাবে পালন করবেন: ডা. শফিকুর রহমান জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী গণমাধ্যম খাতে সংস্কারের প্রয়োজনীয়তা বৃদ্ধি পাচ্ছে: মিয়া গোলাম পরওয়ার স্বাস্থ্যসেবা নিশ্চিতে হেলিকপ্টার কেনা হবে: স্বাস্থ্যমন্ত্রী দুবাইয়ে গ্রেফতার বেনজীরকে দ্রুত ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

মিরপুরে তেল নেয়াকে কেন্দ্র করে দুই বিএনপি নেতার মুখোমুখি তর্ক: ভিডিও ভাইরাল

  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮২ জন পঠিত
শাহীন আলম লিটন, কুষ্টিয়া : কুষ্টিয়ার মিরপুর উপজেলায় তেল নেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে।
 মঙ্গলবার (১৪ এপ্রিল) এ ঘটনায়  সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানা যায়, মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুল হক মুকুলের মধ্যে মিরপুরস্থ মল্লিক ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেল নেওয়ার লাইনে দাঁড়ানো নিয়ে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তর্ক-বিতর্কে রূপ নেয়। ভিডিওতে দেখা যায়, উভয় নেতাই একে অপরের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন এবং বলতে শোনা যায় তুই বিএনপি করিস, আমিও বিএনপি করি এমন মন্তব্য করে উত্তেজিত হয়ে পড়েন তারা। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে উঠলেও পরে স্থানীয়রা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই দলের শৃঙ্খলা ও নেতাদের আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন।
এ বিষয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ঘটনাটি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে। তবে ভিডিওটি প্রকাশের পর থেকে মিরপুর উপজেলা জুড়ে চলছে ব্যাপক আলোচনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION