1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে: পলক - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে: পলক

  • Update Time : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭৩২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সঙ্গে সুশাসন নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

তিনি বলেন, ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ দেশের লক্ষ্য অর্জনের কার্যক্রমে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার নাটরের সিংড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতির ঋণ কখনো শোধ হওয়ার নয়। তিনি আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ৫৫ বছরের মধ্যে ১৪ বছর কেটেছে কারাগারে। ২৪ বছর তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত রেখে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন।

তিনি আরো বলেন, মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ সেবার সুযোগ পেয়ে ‘সোনার বাংলা’ গড়ার শক্তিশালী ভিত্তি রচনা করেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা না করলে অনেক আগেই দেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যেত।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রমনির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। মাত্র ১৩ বছরে তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। তিনি উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদান করছেন। দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, দেশের উন্নয়ন নিশ্চিত হয় বলেও এ সময় উল্লেখ করেন পলক।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শেখ ওহিদুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION