1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরিশাল বিভাগীয় কমিশনারের গৌরনদীর গনটিকা কেন্দ্র পরিদর্শন - Bangladesh Khabor
সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হান্নান মাসউদের বক্তব্য ঘিরে সংসদে উত্তেজনা স্কুল কমিটিকে কেন্দ্র করে সংঘর্ষ, সাঘাটায় ছাত্রশিবির নেতা নিহত মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা সোনারগাঁয়ে ডিগবার ফুটবল টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন  কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত কোটালীপাড়ায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ভেকু ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সংবাদ : প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ২৩ জুন ঘিরে সতর্ক র‍্যাব: আইনশৃঙ্খলা বিঘ্নিত করলে ছাড় নয় কত নম্বরে হবে বিসিএস ভাইভা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বরিশাল বিভাগীয় কমিশনারের গৌরনদীর গনটিকা কেন্দ্র পরিদর্শন

  • Update Time : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫০০ জন পঠিত

বিশ্বজিত সরকার: গৌরনদী: বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিনুল আহসান শনিবার সকাল থেকে দিনভর গৌরনদী উপজেলার করোনার গনটিকা প্রদান কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উপজেলার বেশ কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের শৃঙ্খলা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

টিকা কেন্দ্র পরিদর্শনকালে তার সাথে ছিলেন গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্সসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সারাদেশে একযোগে এককোটি করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে শনিবার দিনভর বরিশালের গৌরনদী উপজেলার ২২টি টিকা কেন্দ্র থেকে একযোগে গণটিকা প্রদান কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপজেলার ওই কেন্দ্রগুলো থেকে সর্বমোট ১৫ হাজার ৪ শত ২৬ জনকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করা হয়। এর মধ্যে ৬ হাজার ৯ শত ৬৫ জন পুরুষ ও ৮ হাজার ৪ শত ৬১ জন নারী রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION