1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোদাগাড়ীতে সীমান্তে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার ১ - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গোদাগাড়ীতে সীমান্তে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার ১

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৯৩ জন পঠিত

মুক্তার হোসেন, রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রায় অর্ধকোটি টাকার সাতটি স্বর্ণের বারসহ মোক্তার হোসেন (৪০) নামের এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির গোদাগাড়ী সীমান্ত ফাঁড়ির (বিওপি) একটি টহল দল গোদাগাড়ী পৌরসভার হাটপাড়া ঘাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার মোক্তারের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর রাণীনগর বকচরে।

৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ সুরুজ মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি আরও জানান, উদ্ধার করা সাতটি স্বর্ণের বারের ওজন ৭০ ভরি। আনুমানিক মূল্য ৫২ লাখ ৫০ হাজার টাকা। এগুলো সরকারি কোষাগারে জমা করার প্রক্রিয়া চলছে। আর গ্রেফতার চোরাকারবারি মোক্তার হোসেনকে গোদাগাড়ী থানায় সোপর্দ করা হয়েছে। এ নিয়ে একটি মামলাও করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION