1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে মহান শহীদ দিবস উদযাপন - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গৌরনদীতে মহান শহীদ দিবস উদযাপন

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৪৪ জন পঠিত

বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী: উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ অর্পনসহ নানা কর্মসূচীর মধ্যদিয়ে সোমবার বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে গৌরনদী উপজেলা প্রশাসন, এরপর গৌরনদী পৌর মেয়র মোঃ হারিছুর রহমানের নেতৃত্বে পৌর প্রশাসন রোববার দিবাগত রাত ১২টা ১মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ অর্পন করে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরপরই অধ্যক্ষের নেতৃত্বে সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান
মনির ও বিশ্বজিত সরকার বিপ্লবের নেতৃত্বে গৌরনদী প্রেসক্লাব, ওসি মোঃ আফজাল হোসেনের নেতৃত্বে গৌরনদী মডেল থানা, ওসি শেখ বেলাল হোসেনের নেতৃত্বে গৌরনদী হাইওয়ে থানা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হালিম সরদারের নেতৃত্বে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সভাপতি এইচ.এম জয়নাল আবেদীননের নেতৃত্বে গৌরনদী উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল
সহযোগী সংগঠন, সভাপতি গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, গৌরনদী উপজেলা রিপোর্টার্স ইউনিটি, পৌর সভাপতি মোঃ আবু হানিফ খলিফার নেতৃত্বে উপজেলা ও পৌর জাতীয় পার্টি এবং সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল শহীদ বেদীতে পূস্পার্ঘ
অর্পন করে।

এ ছাড়া সরকারি-বেসরকারি ও স্বায়িত্বশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক বীমার কর্মকর্তা, নেতৃবৃন্দ ও প্রতিনিধিগনের নেতৃত্বে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পূস্পার্ঘ অর্পন করা হয়।

মহান শহীদ দিবসে গৌরনদী উপজেলা পরিষদ ঘোষিত দিবসের কর্মসূচীর মধ্যে ছিল, সুর্যোদয়ের সাথে সাথে সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, আধা সরকারি, স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত করণ। বাদ যোহর অথবা সুবিধাজনক সময়ে উপজেলার সকল মসজিদ-মন্দির-গীর্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় সরকারের স্বাস্থ্যবিধি মেনে বিশেষ দোয়া-মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION