1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
লক্ষ্মীপুরে শহীদ মিনারে শিশুদের বর্ণমালা হাতেখড়ি - Bangladesh Khabor
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শোরুমে চাঁদাবাজির অভিযোগে গা’লকা’টা ইব্রাহিম গ্রেফতার কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, দপ্তরি গ্রেপ্তার সোনারগাঁয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার: স্বাস্থ্য সচিব আগামী ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তালাকপ্রাপ্ত স্ত্রীকে ঘোরাঘুরির পর হত্যা, সাবেক স্বামী আটক ফেল করা শিক্ষার্থীরা কতবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে, জানালেন শিক্ষামন্ত্রী বাউফলে চোর চক্রের মূলহোতার গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ কোটালীপাড়ায় ভেজাল গুড়ের কারখানায় অভিযান: ১৫ মন গুড় ধ্বংস, জরিমানা ৫০ হাজার টাকা পাঁচবিবিতে পূর্ব শত্রুতার জেরে নৃশংস হামলা, কৃষক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন

লক্ষ্মীপুরে শহীদ মিনারে শিশুদের বর্ণমালা হাতেখড়ি

  • Update Time : সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭১৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক:  ‘আমার ভাষার বর্ণমালা,আমার শিশুর লেখা-বলা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরে শিশুদের বর্ণমালা হাতেখড়ি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশিষ্টজনদের সহায়তায় শিশুদের বাংলা বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দিতে এমন আয়োজন করা হয়।

২১ ফেব্রুয়ারি সকালে জেলার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে বিদ্যালয় গমনেচ্ছু স্থানীয় অর্ধশতাধিক শিশু উক্ত বর্ণমালা লিখন অনুষ্ঠানে অংশ নেন।

সাহিত্য-সংস্কৃতি ভিত্তিক ব্যতিক্রমধর্মী সংগঠন ‘আমরা ক’জন মুজিব সেনা’র উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় অংশগ্রহনকারী শিশুদের মাঝে লেখাপড়ার বিভিন্ন উপকরন ও পুষ্টিকর খাবার পরিবেশন করেন আয়োজকরা।
পুষ্পার্ঘ্য বেষ্টিত শহীদ বেদীতে বসে আনন্দঘন পরিবেশে শিশুরা নিজ নিজ শ্লেটে বাংলা বর্ণমালা অ-আ-ক-খ লেখে নিজেদের মতো করে। এসময় অংশগ্রহনকারী শিশুদের মাঝে ব্যাপক উচ্ছাস পরিলক্ষিত হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত থাকা সংগঠনটির প্রতিষ্ঠাতা সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমেদ জানান, শিশুদের বাংলা বর্ণমালার সাথে ভালভাবে পরিচয় করিয়ে দিতে আমাদের এ আয়োজন। বাংলা বর্ণমালার সাথে ঠিকভাবে পরিচিত হয়ে তা হৃদয়ঙ্গম করতে পারলেই তারা বাংলা শব্দ মালায় পরিশুদ্ধভাবে বাংলাভাষা লিখতে-পড়তে ও বলতে অভ্যস্ত হয়ে উঠবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান বাবু, মামুনুর রশিদ,আবু তালেব হালান, অ্যাডভোকেট ইকরাম উদ্দিন পারভেজ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হাফিজ উল্যা, লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, সাবেক ছাত্রনেতা সোহাগ পাটোয়ারী, মোফাচ্ছের হোসেন চুন্নু, আমজাদ হোসেন আজিম,কাজী শাকিল,ইনার যোবায়ের শুভ, মো. শাকিব, মাহি নুর চৌধুরী নান্নু,সাংবাদিক মীর ফরহাদ হোসেন সুমন,শাকের মোহাম্মদ রাসেল,বি এম সাগর,জামাল উদ্দিন রাফি প্রমুখ।

এর আগে মাতৃভাষা দিবসের একটি মৌন র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের তমিজ মার্কেট থেকে শুরু হয়ে মাদাম এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় প্রশাসন, আওয়ামী লীগ ও বিএনপিসহ সর্বস্তরের মানুষ ভাষা শহীদদের ফুলেল শ্রদ্ধা জানান। এছাড়া নানা কর্মসূূচিতে দিবসটি পালন করেন জেলাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION