1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বঙ্গোপসাগরে অবমুক্ত হলো বিলুপ্তপ্রায় ৭ রাজ কাঁকড়া - Bangladesh Khabor
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে মিথিলা গ্রুপ পরিদর্শনে পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ করা হবে: মন্ত্রী গোপালগঞ্জ জেলা সফর ও আইন- শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিলেন পুলিশ প্রধান কোটালীপাড়ায় কচুরিপানা পরিষ্কারে এমপি এস এম জিলানী কালীগঞ্জে সড়কের বেহাল দশা ভোগান্তিতে লাখো মানুষ দেশে হাম ও হাম সন্দেহে শিশু মৃত্যু ২৫০ ছাড়াল প্রশ্ন ফাঁসের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল রূপগঞ্জে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বঙ্গোপসাগরে অবমুক্ত হলো বিলুপ্তপ্রায় ৭ রাজ কাঁকড়া

  • Update Time : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৮৮ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: কুয়াকাটা সৈকত সংলগ্ন বঙ্গোপসাগরে বিলুপ্ত প্রায় ৭টি রাজ কাঁকড়া (কার্কিনোকর্পাস) অবমুক্ত করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটায় সৈকতের ঝাউবন সংলগ্ন সাগরে অবমুক্ত করা হয় কাঁকড়াগুলো।

এর আগে, সকাল ৬টার দিকে ভারানির খালে জেলেদের পেতে রাখা একটি জাল থেকে রক্তাক্ত এসব কাঁকড়া উদ্ধার করে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ফিস।

ওয়ার্ল্ড ফিস’র জীববৈচিত্র্য গবেষক সাগরিকা স্মৃতি বলেন, সকালে একটি গবেষণার কাজে গঙ্গামতি এলাকায় যাওয়ার পথে এসব কাঁকড়া উদ্ধার করি। চিকিৎসা বিজ্ঞানে এটি একটি মূল্যবান সম্পদ। এর বৈজ্ঞানিক নাম কার্কিনোকর্পাস। এর রক্ত নীল। প্রায় ৪৫ কোটি বছর আগে বিবর্তিত হয়েও এতদিন অবিকৃত চেহারায় থেকে যাওয়ায় এদের বলা হয় জীবন্ত জীবাশ্ম।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, আমাদের দেশে এ কাঁকড়ার চাহিদা না থাকলেও বিদেশে চাহিদা প্রচুর। তবে এ কাঁকড়া অনেকটা বিলুপ্তির পথে।

পটুয়াখালী বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম বলেন, বিরল প্রজাতির এসব প্রাণীকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। এটি খুব সুন্দর উদ্যোগ। ওয়ার্ল্ড ফিসকে আমরা ধন্যবাদ জানাই। জেলেদের এসব কাঁকড়া শিকারে নিরুৎসাহিত করতে কয়েকবার প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION