1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
জনগণের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে হবে: বীর বাহাদুর উশৈসিং - Bangladesh Khabor
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি বণ্টন চুক্তি নিয়ে কারিগরি দল গঠন, শিগগিরই দিল্লিকে জানাবে ঢাকা ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে: স্বাস্থ্যমন্ত্রী আ.লীগের মিছিল, গ্রেফতার ২৪ আসামি রিমান্ডে রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাছের পোনা অবমুক্ত জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কুষ্টিয়ার দৌলতপুরে বন্যার পানিবৃদ্ধি অব্যাহত ; পানিবন্দী ৫০ হাজার মানুষ কোটালীপাড়ায় সড়ক দুর্ঘটনায় আহত ২ গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ

জনগণের সঙ্গে সু-সম্পর্ক বজায় রাখতে হবে: বীর বাহাদুর উশৈসিং

  • Update Time : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৩৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণের সঙ্গে জনপ্রতিনিধিদের সু-সম্পর্ক বজায় রাখতে হবে। জনগণ কি বলতে চায় আমাদের বুঝতে হবে। জনবান্ধব না হলে ভোট পাওয়া যাবে না। কর্মীদের কারণে আমরা আজ এমপি মন্ত্রী। কর্মীদের অবহেলা করা যাবে না।

শুক্রবার সকালে বান্দরবানের নিজ বাসভবনে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের নব-নির্বাচিত জন প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগর জাতীয় কমিটির সদস্য আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীন।

বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, কোন এলাকা যেন সন্ত্রাসীদের আশ্রয়স্থল না হয়। এলাকার উন্নয়ন এবং শান্তির জন্য প্রশাসনের সঙ্গে জনপ্রতিনিধিদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ চালালে সে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঠিক সময় জানাতে হবে। যে এলাকার আইনশৃঙ্খলা যত ভালো হবে সে এলাকা তত উন্নয়ন হবে।

তিনি বলেন, নারীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন চায়, অর্থনৈতিক স্বচ্ছলতা চায়। তাই সরকার নারীদের রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করেছে। এখন প্রত্যেক উপজেলায় একজন নারী ভাইস চেয়ারম্যান আছেন। পুরুষের পাশাপাশি নারীরা যেন এগিয়ে আসতে পারেন সেজন্য অনেক উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী।

পাহাড়ের মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এরইমধ্যে তিনটা প্রকল্প নেয়া হয়েছে। কাজু এবং কপি বাগান বিনামূল্যে করে দেবে সরকার। তুলা চাষ ও আখ চাষ করার প্রকল্পও নেয়া হয়েছে বলে জানান মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION