1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশসেরা উপজেলা ডোমার স্বাস্থ্য কমপ্লেক্স - Bangladesh Khabor
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি হচ্ছেন এনসিপির মাহমুদা মিতু সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা উপজেলা স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও বিকেন্দ্রীকরণে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সংসদ বয়কটে ক্ষতিগ্রস্ত গণতন্ত্র, অধিকার বঞ্চিত জনগণ : স্পিকার ছয় জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু সোনারগাঁয়ে মহজমপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে, সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষিমন্ত্রী বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান

দেশসেরা উপজেলা ডোমার স্বাস্থ্য কমপ্লেক্স

  • Update Time : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ৭০২ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দৈনিক স্বাস্থ্যসেবা, কমিনিটি ক্লিনিক, করোনা প্রতিশোধক টিকা প্রদানসহ সামগ্রিক বিষয়ে সারাদেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে হেলথ সিস্টেমস স্ট্রেন্থেনিং (এইচএসএস) স্কোরিং-এ প্রথম স্থান অর্জন করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বুধবার সন্ধ্যায় স্কোরিং এর ফলাফল হাতে পেয়েছেন বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. তপন কুমার রায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের চিকিৎসা ও ওষুধ নিশ্চিতকরণ, নরমাল ডেলিভারি ও সিজারিয়ান বিভাগ চালু করেন তিনি। সরকারি নির্দেশনা মোতাবেক শতভাগ করোনা টিকা প্রদানের লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। কমিউনিটি ক্লিনিকগুলোতে জবাবদিহিতার সঙ্গে সেবাগ্রহীতাদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ পরিস্কার পরিচ্ছন্নতা, মা ও শিশু ওয়ার্ড চালু, মুজিব কর্নার ও পাঠাগার চালু করা হয়েছে।

তিনি আরো জানান, সার্বিক বিষয়ে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা ও বিভাগীয় পর্যায়ে একাধিকবার প্রথম স্থান অর্জন করেছে। এবার দেশের মধ্যে এইচএসএস স্কোরিং-এ প্রথম স্থান অর্জন করায় স্বাস্থ্য কমপ্লেক্সের সব কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ। স্বাস্থ্যসেবার মান আরো বৃদ্ধি করতে সবার সহযোগিতা কামনা করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION