1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
এ বছর ১০ হাজার মেট্রিক টন আলু রফতানি হবে: বিএডিসি চেয়ারম্যান - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

এ বছর ১০ হাজার মেট্রিক টন আলু রফতানি হবে: বিএডিসি চেয়ারম্যান

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৭৩০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ বলেছেন, এ বছর দেশে গুণগত মানসম্মত আলু উৎপাদন হয়েছে। বিভিন্ন দেশে ১০ হাজার মেট্রিক টন আলু রফতানি করা হবে। গত বছর রফতানি করা হয়েছিল দেড় হাজার মেট্রিক টন আলু।

সোমবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলার ভিত্তি আলুবীজ উৎপাদন খামার পরিদর্শন ও সারাদেশের ৫০ জন ডিলারের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।

বিএডিসি চেয়ারম্যান বলেন, প্রতি বছর আমাদের দেশে এক কোটি ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন করা হয়। কিন্তু ফ্রেঞ্চ-ফ্রাই তৈরির জন্য শুকনো আলু উৎপাদন না হওয়ায় মালয়েশিয়া থেকে আলু আমদানি করা হতো। বর্তমানে সান্ডানা ও অ্যালকেন্ডার জাতের আলু নিয়ে গবেষণা চলছে। কয়েক বছর পর আমরা আর আলু আমদানি করবো না। এটি অন্যতম রফতানি পণ্য হিসেবে থাকবে।

বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক মো. রাজেন আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ডোমার ভিত্তিক আলুবীজ উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিঞা, বিএডিসির সচিব মো. আশরাফুজ্জামান, মহাব্যবস্থাপক (সার) প্রদীপ কুমার দে, অতিরিক্ত মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক ড. রেজাউল করিম, পরিচালক (সার ব্যবস্থাপনা) মো. আমিরুল ইসলাম, পরিচালক (বীজ ও উদ্যান) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে ডোমার ভিত্তিক আলুবীজ উৎপাদন খামারের ল্যাব ও আলুর ক্ষেত পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান এ এফ এম হায়াতুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION