1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডোমারে টিকা পেল ১৮০০ শিক্ষার্থী - Bangladesh Khabor
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফ্যাসিস্ট বলায় এনসিপির এমপিকে ২ ঘণ্টা ঘেরাও, উদ্ধার করল পুলিশ কোটালীপাড়ায় ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনের তিন প্রশাসক ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে যাওয়া ইউনূসের গেজেট কোথায় কড়াইল বস্তিতে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে মাদ্রাসা পুড়ে ছাই বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত ‘২ দিনে দেশ অচল হবে’ আসিফের এমন মন্তব্য নিয়ে যা জানা গেল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

ডোমারে টিকা পেল ১৮০০ শিক্ষার্থী

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৫৯৬ জন পঠিত

নীলফামারীর ডোমার উপজেলায় একদিনে মাধ্যমিক স্কুল পর্যায়ে ১২-১৭ বছর বয়সী ১ হাজার ৮০০ শিক্ষাথীকে ফাইজার কোভিড-১৯ প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ বুধবার সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত শিল্পকলা একাডেমি ভবনে টিকাদান কার্যক্রম পরিচালনা করে।

টিকা প্রদান কার্যক্রমটি উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সহযোগীতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়ন করে। টিকাদান কেন্দ্রে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারীর সার্বিক তত্বাবধানে ১২ জন সিনিয়র স্টাফ নার্স ও ৬ জন স্বেচ্ছাসেবক শিক্ষার্থীদের ফাইজার কোভিড-১৯ টিকা প্রদান করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন, এমটিইপিআই হাবিবুর রহমান ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা টিকাদানে সহযোগিতা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাঁশ গবেষণা কেন্দ্রে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা প্রশাসন। ঐ দিনে ২ হাজার ১৪০ জন ও দ্বিতীয় দিনে ৮০০ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়। কার্যক্রমটির তৃতীয় দিনে শিল্পকলা একাডেমিতে ১৮০০ শিক্ষার্থীদের টিকা প্রদানে লক্ষ্যমাত্রা ধরে তা বাস্তবায়ন করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, খুব স্বল্প সময়ের মধ্যে উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ে ১২-১৭ বছর বয়সী সব শিক্ষার্থীদের কোভিড -১৯ প্রতিরোধী টিকার আওতায় আনা হবে। তিনি আরো জানান, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাই সবাইকে সচেতন থাকতে হবে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION