1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রমজানে চালের দাম বাড়বে না : খাদ্য সচিব - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রমজানে চালের দাম বাড়বে না : খাদ্য সচিব

  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: আসন্ন রমজানে চালের দাম বাড়বে না বলে জানিয়েছেন খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আসন্ন রমজানে চাল ও সবজির দাম সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ বিষয়ে মতামত জানতে চাইলে খাদ্য সচিব বলেন, রমজান উপলক্ষে আমি নিশ্চয়তা দিতে পারি, চালের দাম বাড়বে না। কারণ খাদ্যবান্ধব কর্মসূচি মার্চ মাস থেকে শুরু হয়ে যাবে। ৫০ লাখ পরিবার ৩০ কেজি করে চাল পাবে। তাহলে আর চালের দাম বাড়বে না ওই সময়ে ( রমজানে)।

‘এরপরও যদি আমরা দাম বৃদ্ধির অবস্থা দেখি, তাহলে ওএমএস আরও বাড়িয়ে দেবো। খাদ্যের বিষয়ে সরকারের কার্পণ্য নেই। খোলা বাজারে বিক্রয়টা আরও বাড়িয়ে দেবো।’

তিনি বলেন, আমরা কৃষকদের ন্যায্য মূল্য দিতে চাই। আমরা খুশি, কৃষক ভালো দাম পাচ্ছেন। যদি প্রয়োজন হয় জনস্বার্থে বা ভোক্তাদের স্বার্থে সরকার সরু চাল আমদানি করবে।

চালের দাম বাড়বে না বলতে মোটা চালকে বোঝাচ্ছেন কিনা- এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, ভোক্তার স্বাচ্ছন্দ্যের জন্য সরু চাল আমদানি করা হবে। তবে এখনই আমদানিতে যাচ্ছি না। কারণ কে বা কারা প্রমাণ করতে চাচ্ছে যে দেশে এতো খাদ্য উদ্বৃত্তের কথা বলা হচ্ছে তারপরও আমদানি হচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক খাদ্য সংস্থা (ইউএসডি) বলেছে, আমাদের উৎপাদন ভালো, তারপরও আমদানি করতে হবে।

তিনি বলেন, আমদানি না করে যদি আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারি তাহলে এটা প্রমাণ করতে পারলাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের বর্তমানে ২০ লাখ টনের বেশি খাদ্য মজুদ রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION