1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সারের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

সারের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি: অর্থমন্ত্রী

  • Update Time : বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশে সারের দাম বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের কাছে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

আপনারা সারের দাম বাড়াতে চাচ্ছেন কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সারের দাম বাড়ানোর কথা কে বলেছেন? তিনি (কৃষিমন্ত্রী) যদি ইঙ্গিত দিয়ে থাকেন আমার জানা নেই। আপনারা (গণমাধ্যম) কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপ করুন।

ভর্তুকি কমানোর জন্য আপনার পরামর্শ কী- এমন প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, এ মুহূর্তে টোটাল অ্যামাউন্ট কী পরিমাণ লাগবে, সেটা আমি জানি না। দাম বাড়ানো বা কমানোর কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি। এলে হয়তো জানতে পারতাম বা জানতে পারব আমাদের কী পরিমাণ অর্থ লাগবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কৃষি ও পল্লী ঋণের জন্য আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ১০ বছর মেয়াদে এক হাজার কোটি টাকা চেয়েছে, এটি দেওয়া হবে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক থেকে সাহায্য সহযোগিতার বিষয়ে আমি এখনও চিঠি পাইনি।

তিনি বলেন, আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ষষ্ঠ সভা হয়েছে। ক্রয় সংক্রান্ত প্রস্তাবনাগুলোর মধ্যে শিল্প মন্ত্রণালয়ের দুটি, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের একটি, স্থানীয় সরকার বিভাগের একটি এবং কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা আমরা বিবেচনায় নিয়েছি।

অর্থমন্ত্রী আরো বলেন, ক্রয় সংক্রান্ত কমিটির অনুমোদিত চারটি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৪৯২ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৪৭৭ টাকা। মোট অর্থায়নের মধ্যে জিওবি হতে ব্যয় হবে ৭৮ কোটি ৫২ লাখ ছয় হাজার ২৫০ টাকা এবং দেশীয় ব্যাংক ও বিশ্ব ব্যাংকের ঋণ ৪১৩ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ২২৭ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION