1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রাস্তার পরিচিতি নম্বর না থাকলে অর্থ বরাদ্দ নয়: তাজুল ইসলাম - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

রাস্তার পরিচিতি নম্বর না থাকলে অর্থ বরাদ্দ নয়: তাজুল ইসলাম

  • Update Time : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৪৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার রাস্তার পরিচিতি নম্বর (আইডি) নিশ্চিত না করে অর্থ বরাদ্দ না দেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সিটি কর্পোরেশন ও পৌরসভার অধিক্ষেত্রে বিদ্যমান রাস্তাসমূহের বিপরীতে পরিচিতি নম্বর প্রদান সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সরকারি অর্থ সাশ্রয়ের স্বার্থে রাস্তার উন্নয়ন ও সংস্কারের আগে আইডিভুক্ত না করলে অর্থ বরাদ্দ দেওয়া হবে না। রাস্তা আইডিভুক্ত না হলে অর্থের অপচয় ও অনিয়মের সুযোগ তৈরি হয়।

রাস্তাগুলোকে দ্রুত আইডিভুক্ত করার প্রক্রিয়া নির্ধারণ করতে এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুস্তাকিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বে সংশ্লিষ্টদের নিয়ে একটি কমিটি গঠন করে দেন মন্ত্রী। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে সিদ্ধান্ত জানানোর নির্দেশ দেন। কোন প্রক্রিয়ায় রাস্তার আইডি নির্ধারণ করা হবে, সে সম্পর্কে কমিটি রিপোর্ট দেবে।

তাজুল ইসলাম বলেন, রাস্তাগুলো আইডিভুক্ত না থাকায় অনেক জায়গায় একই রাস্তায় একাধিকবার কাজ করা হয়। একবার প্রজেক্ট থেকে অন্যবার তাদের নিজস্ব ফান্ড থেকে অর্থ বরাদ্দ করা হয়। এক বছর পর আবার রক্ষণাবেক্ষণ করতে অর্থ বরাদ্দ দেওয়া হয়। এতে একদিকে যেমন অর্থ অপচয়, অন্যদিকে অব্যবস্থাপনা থাকায় অনিয়মের সুযোগও তৈরি হয়। সব রাস্তার আইডি নম্বর থাকলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এছাড়া বাজেট নির্ধারণ করা সহজ হবে।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদসহ বিভিন্ন সিটি কর্পোরেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION