1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা এনআইডি দেবে ইসি - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা এনআইডি দেবে ইসি

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৯৬ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা জাতীয় পরিচয়পত্র দেবে নির্বাচন কমিশন (ইসি)। আগামী রোববার রাজধানীর একটি হোটেলে ১০০ বীর মুক্তিযোদ্ধার হাতে বিশেষ স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হবে।

বৃহস্পতিবার আইডিইএ-২ প্রকল্পের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা, কমিশনার মাহবুব তালুকদার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সংসদ সদস্য, রাজনীতিবিদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ দেশের ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিশেষায়িত স্মার্ট জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।

কাজী আশিকুজ্জামান জানান, নির্বাচন কমিশন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখাসংবলিত বিশেষ স্মার্ট কার্ড দেওয়ার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ করা হবে। তালিকার ভিত্তিতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য স্মার্ট কার্ড তৈরি করা হবে। পর্যায়ক্রমে দেশের সব মুক্তিযোদ্ধার হাতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়া হবে।

বর্তমানে দেশে গেজেটেড মুক্তিযোদ্ধা ১ লাখ ৮৩ হাজার ৫৬০ জন। যেসব মুক্তিযোদ্ধা আগে স্মার্ট কার্ড পেয়েছেন, তাদেরও পর্যায়ক্রমে এ বিশেষ পরিচয়পত্র দেওয়া হবে।

গত ২০ ডিসেম্বর বিশেষ এ স্মার্ট কার্ডের নকশা তৈরি করতে সাত সদস্যের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ ও পরামর্শ অনুযায়ী ডিজাইন চূড়ান্ত করা হয়। অনুমোদিত নকশা অনুযায়ী বর্তমান স্মার্ট জাতীয় পরিচয়পত্রের অবয়ব ও নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত রেখে চিপের ঠিক নিচে ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION