1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
সংসদে উপস্থাপনের জন্য বাণিজ্য সংগঠন বিলের রিপোর্ট চূড়ান্ত - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

সংসদে উপস্থাপনের জন্য বাণিজ্য সংগঠন বিলের রিপোর্ট চূড়ান্ত

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সংসদে উপস্থাপনের জন্য বাণিজ্য সংগঠন বিল, ২০২২ এর রিপোর্ট চূড়ান্ত করা হয়েছে।

কমিটির সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৃহস্পতিবা সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি, আ. ক. ম বাহাউদ্দীন, ইউসুফ আব্দুল্লাহ হারুন, মোহাম্মদ হাছান ইমাম খান, সুলতানা নাদিরা, আগাখান মিন্টু ও আবুল হাসেম খান সভায় অংশগ্রহণ করেন।

এছাড়া এতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ‘বাণিজ্য সংগঠন বিল, ২০২২’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় এবং কতিপয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের পর সংসদে সংশোধিত আকারে বিলটির রিপোর্ট উপস্থাপনের সুপারিশ করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ বাণিজ্য মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION