1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিশিষ্টজনদের সঙ্গে শনিবার বসছে সার্চ কমিটি - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

বিশিষ্টজনদের সঙ্গে শনিবার বসছে সার্চ কমিটি

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬১ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার নির্বাচন কমিশনার (ইসি) পদের জন্য যোগ্যদের খুঁজে বের করতে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনায় বসবে সার্চ কমিটি।

এ লক্ষ্যে শনিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ৬০ বিশিষ্ট নাগরিককে বৈঠকের আমন্ত্রণ জানিয়েছে সার্চ কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তালিকা করে এরই মধ্যে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

ঐ তালিকায় রয়েছেন- ইতিহাসবিদ মুনতাসির মামুন, সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞ শাহদীন মালিক। শিক্ষাবিদদের মধ্যে রয়েছেন- গোলাম রহমান, আ আ ম স আরেফিন সিদ্দিক, আসিফ নজরুল, সৈয়দ মঞ্জুরুল ইসলাম ও মাকসুদ কামাল।

একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, সমকালের প্রকাশক এ কে আজাদ, সাংবাদিক আবেদ খান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেনও রয়েছেন তালিকায়।

এছাড়া ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট এম কে রহমান, মাহমুদ আলী, ফিদা এম কামাল, মুনসুরুল হক চৌধুরীকে ডাকা হচ্ছে।

সাবেক উপদেষ্টা এ এফ হাসান আরিফ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আব্দুল আজিজ, এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন, সাবেক উপাচার্য ডা. কামরুল হাসান খান, বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন তালিকায় রয়েছেন।

আগামী ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট জাজেজ লাউঞ্জে বেলা ১১টা থেকে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি। এ কমিটি এর আগে দুই দফা বৈঠকে করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ সার্চ কমিটিকে সাচিবিক সহযোগিতা করছে।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গঠিত অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। এর আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। রাষ্ট্রপতি এই ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION