1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
দেশের আট বিভাগে বার্ন-প্লাস্টিক সার্জারি হাসপাতাল হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

দেশের আট বিভাগে বার্ন-প্লাস্টিক সার্জারি হাসপাতাল হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আদলে দেশের আট বিভাগেই আটটি বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল অডিটোরিয়ামে আলোচনা সভায় তিনি এ কথা জানান।

বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জাহিদ মালেক বলেন, আমাদের স্বাস্থ্য বিভাগকে আমরা ডিসেন্ট্রালাইজড করছি। প্রতিটি বিভাগে আমরা হাসপাতাল করে দিচ্ছি। জাপানের অর্থায়নে আটটি বিভাগে আটটি ইমেজিং সিস্টেম স্থাপন করা হচ্ছে। ইমেজিং সিস্টেমে এক্সরে মেশিন, সিটি স্ক্যান, এমআরআই মেশিন থাকবে। আবার আটটি বিভাগে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আদলে আটটি বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতাল করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। আমরা দেশে আরো অনেক হাসপাতাল করব। যাতে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।

তিনি আরো বলেন, করোনায় সারাবিশ্বের মতো বাংলাদেশেও লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। এ নিয়ে দুশ্চিন্তার চেয়ে বড় কথা হচ্ছে, দেশে বর্তমানে ২০ লাখ লোক ক্যান্সারে আক্রান্ত।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ক্যান্সারের পাশাপাশি লিভার, কিডনি, হার্টসহ নানাবিধ ননকমিউনিক্যাবল রোগে লাখ লাখ মানুষ প্রতিবছর আক্রান্ত হচ্ছেন, মারাও যাচ্ছেন। এসব রোগের কারণ আমাদের খাদ্যাভ্যাস, কীটনাশকের অধিক ব্যবহার, পরিবেশ দূষণ। আর ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ধূমপান। আমাদের এসব নিয়ন্ত্রণ করতে হবে।

তিনি আরো ব‌লেন, এক সময় ক‌লেরা, ডা‌য়ে‌রিয়া, টাইফ‌য়েড, যক্ষ্মা- এসব রো‌গেও মানুষ মারা যেত। সেসব রোগও নিয়ন্ত্রণ করা হ‌য়ে‌ছে। আমা‌দের স্বাস্থ্য‌ সেবার মান আগের সময়ের তুলনায় অনেক সমৃদ্ধ হ‌য়ে‌ছে। ফ‌লে আমরা ক্যান্সারের ম‌তো রোগ‌কেও স্বাস্থ্য‌সেবা দি‌য়ে নিয়ন্ত্রণে আন‌তে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION