1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৪০তম বিসিএসের ফল আগামী মাসেই - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

৪০তম বিসিএসের ফল আগামী মাসেই

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১০ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মার্চের মধ্যেই ৪০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) একাধিক সূত্র নিশ্চিত করেছে।

পিএসসি সূত্র জানায়, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কয়েকবার স্থগিত করতে হয়েছে ৪০তম বিসিএস পরীক্ষা। ভাইভা পরীক্ষা নিতেও বেগ পোহাতে হয়েছে। এখন যেহেতু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, দ্রুতই সব কাজ শেষ করে ফল প্রকাশ করা হবে।

৪০তম বিসিএসের প্রার্থীদের ভাইভা পরীক্ষা শেষ পর্যায়ে। এর মধ্যে কারিগরি ক্যাডারের ১ হাজার ৩৩৬ পরীক্ষার্থীর মৌখিক পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে ৩ মার্চ পর্যন্ত। এরপরই ফল প্রকাশ করা হবে।

২০১৮ সালের আগস্টে ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেছিলেন ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার জন। তাদের মধ্যে প্রিলিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন।

এরপর গত বছরের ২৭ জানুয়ারি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে ১০ হাজার ৯৬৪ জনকে উত্তীর্ণ দেখানো হয়। ১৬ ফেব্রুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা কয়েকবার স্থগিত করা হয়।

এই বিসিএসে ১ হাজার ৯০৩ ক্যাডার নেয়া হবে। প্রশাসন ক্যাডারে ২০০, পুলিশে ৭২, পররাষ্ট্রে ২৫, করে ২৪, শুল্ক আবগারিতে ৩২ ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে। মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নিয়োগ দেওয়া হবে। তবে এ সংখ্যা আরো বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION