1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত - Bangladesh Khabor
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
এলপি গ্যাসের মাত্রাতিরিক্ত দাম কমানোর দাবি এমপি আখতারের নির্ধারিত সময় শেষে ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী উপজেলা পরিষদে ‘বসার জায়গা’ পাচ্ছেন এমপিরা জামিন পেলেন দেড় মাসের সন্তানসহ কারাগারে যাওয়া সেই নারী সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন শিক্ষা অফিসারসহ ৬ জনের বিরুদ্ধে সমন জারি আদালতের গোপালগঞ্জে “সেবার ব্রতে চাকরি” — এ স্লোগানকে সামনে রেখে টিআরসি পদে নিয়োগ -এর প্রথম দিন সম্পন্ন কু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০

যেকোনো প্রয়োজনে বাংলাদেশ সরকারের পাশে থাকবে জাপান : রাষ্ট্রদূত

  • Update Time : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৬৯ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশের যেকোনো প্রয়োজনে জাপান বর্তমান সরকারের পাশে থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।

জাপানের রাষ্ট্রদূত এ সময় আরও বলেন, ‘বাংলাদেশে মেট্রোরেল, মাতারবাড়ী বিদ্যুৎ ও গভীর সমুদ্র প্রকল্প, আড়াইহাজার অর্থনৈতিক জোনসহ অনেক বড় বড় প্রকল্পে জাপান সহায়তা দিচ্ছে। এ ছাড়া পদ্মা সেতুর মতো বড় প্রকল্পও চলছে। এসব প্রকল্পের কাজ শেষ হলে বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি হবে।’

রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলা করতে সক্ষম হয়েছে। তাই সবসময় জাপান বাংলাদেশের পাশে রয়েছে।’

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ইতো নাওকি।

স্মৃতিসৌধে জাপানের রাষ্ট্রদূতকে স্বাগত জানান সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, গণপূর্ত বিভাগের প্রধান বৃক্ষপালনবিদ কুদরত-ই-খুদা, সাভার গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আবুল বাশারসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION