1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ট্রেনে ধূমপান নিষিদ্ধ, না মানলে শাস্তি: রেলমন্ত্রী - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ট্রেনে ধূমপান নিষিদ্ধ, না মানলে শাস্তি: রেলমন্ত্রী

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, রেল‌ওয়ে স্টেশন, প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরাসহ সমস্ত এলাকাকে ধূমপান ও তামাকমুক্ত ঘোষণা করা হয়েছে। কেউ আইন না মানলে শাস্তির আওতায় আনা হবে।

বুধবার রেলভবনে রেলপথ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ‘ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ রেলওয়ে টোব্যাকো ফ্রি’ শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, যদি তামাকের উৎস বন্ধ করা না যায়, তাহলে শুধু আইন করে বা প্রচারণা বাড়িয়ে এটি বন্ধ করা সম্ভব নয়। রেল ভ্রমণের শুরুতেই যাত্রী যাতে তামাক জাতীয় দ্রব্য নিয়ে ট্রেনে উঠতে না পারে সেজন্য উদ্যোগ নেয়া হবে। মাঠ পর্যায়ে এ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এটি কার্যকর করা হবে।

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা দি ইউনিয়নের অর্থায়নে অনুদানের ভিত্তিতে রেলপথ মন্ত্রণালয় এ প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে শিশু, নারী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী নারীসহ অধূমপায়ী যাত্রীদের পরোক্ষ ধূমপানের ক্ষতি হতে সুরক্ষা দেওয়া। পানের পিক মুক্ত স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে রেল স্টেশন ও ট্রেনের অভ্যন্তরে পান-জর্দা বা সাদাপাতার ব্যবহার নিষিদ্ধকরণ, তামাক ও ধূমপানমুক্ত রেলওয়ে গড়ে তোলা এবং প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে এ প্রকল্প সহায়ক ভূমিকা পালন করবে।

প্রকল্পের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ডা. গোলাম মহিউদ্দিন ফারুক।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীরের সভাপতিত্বে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION