1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব - Bangladesh Khabor
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল ঘোষণা নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট: বিদ্যুৎমন্ত্রী রাম মূর্তি অপসারণের দাবিতে পলাশবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ৭২ ঘণ্টার আল্টিমেটাম মানবকল্যাণ ও সামাজিক বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে : সাবরিনা বাংলাদেশে পৌঁছেই ভিসা নিয়ে ইতিবাচক বার্তা ত্রিবেদীর সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীকে সচিবালয় কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের সুখবর দিলেন চীনা রাষ্ট্রদূত পলাশবাড়ীতে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ১ খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

চলতি মাসেই ভারত সফরে যাচ্ছেন পররাষ্ট্রসচিব

  • Update Time : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৪ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার আমন্ত্রণে আগামী ২৩ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারত সফর করবেন।

পররাষ্ট্র সচিব আগামী ২৩ ফেব্রুয়ারি ঢাকা থেকে ভারতের চেন্নাইয়ে পৌঁছাবেন। সেখানে তিনি বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পররাষ্ট্র সচিব চেন্নাই থেকে পরের দিন ২৪ ফেব্রুয়ারি নয়াদিল্লি যাবেন। সেখানে তিনি ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এতে পররাষ্ট্র সচিব নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক সহযোগিতা বাড়ানোসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা করবেন। ভারতে তিন দিনের সরকারি সফর শেষে আগামী ২৫ ফেব্রুয়ারি ঢাকার উদ্দেশ্যে নয়াদিল্লি ত্যাগ করবেন মাসুদ বিন মোমেন।

নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনের একটি সূত্রের সঙ্গে যোগাযোগ করলে সফরের বিষয়টি নিশ্চিত করে জানায়, তারা এ সফর নিয়ে কাজ করছে।

ঐ মিশনের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, এই সফর প্রায় নিশ্চিত। আমরা এ নিয়ে কাজ করছি।’ তবে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

এ সফরের জন্য মোমেনকে গত ডিসেম্বরে আমন্ত্রণ জানিয়েছিলেন শ্রিংলা। এর আগে, বার্ষিক বাংলাদেশ-ইন্ডিয়া ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য গত বছরের ২৭ থেকে ২৯ জানুয়ারি ভারত সফর করেন মোমেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION