1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গৌরনদীতে প্রেসক্লাব কার্যালয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ - Bangladesh Khabor
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন বাংলাদেশসহ ৮ দেশের জন্য ভয়াবহ সতর্কবার্তা নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ

গৌরনদীতে প্রেসক্লাব কার্যালয়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

  • Update Time : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪৫৬ জন পঠিত

বিশ্বজিত সরকার বিপ্লব, গৌরনদী: গৌরনদী প্রেসক্লাব কার্যালয়ে ইউনাইটেড এ্যাকশন ফর হিউম্যান রাইটস (ইউ.এ.এইচ.আর) নামের একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের উদ্যোগে মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার গরীব অসহায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

সংগঠনটির হংকং প্রবাসী ফাউন্ডার ডোনার এস.এম দিদার, ইতালী প্রবাসী কনভেনর ডোনার মোঃ মিজানুর রহমান মুন্সী, বাংলাদেশী ডোনার ডাঃ সমীর চাকলাদার, আমেরিকা প্রবাসী ডোনার সৈয়দ বদরে আলম, আমেরিকা প্রবাসী ডোনার ও জনপ্রীয় কন্ঠশিল্পী এম.এ সোয়েব, ইংল্যান্ড প্রবাসী ডোনার মাহাবুর ইসলাম হলুদ, বাংলাদেশী ডোনার সাবিনা
ইসলাম, আমেরিকা প্রবাসী ডোনার রত্না বাড়ৈ হালদার, বাংলাদেশী ডোনার মুহিদ শরীফ এর অর্থায়নে ওই শীতবস্ত্রগুলো (কম্বল) বিতরণ করা হয়।

এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক উপাধ্যক্ষ ও গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে গৌরনদী
প্রেসক্লাব কার্যালয়ে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দখিনের খবর পত্রিকার প্রধান সম্পাদক ডাঃ সমীর চাকলাদার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মোঃ আহছান উল্লাহ, গৌরনদী দলিল লেখক সমিতির সাবেক সভাপতি মোঃ কাওসার হোসেন।

শেষে, অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দগন উপজেলার একশত গরীব অসহায় শীতার্ত জন্য ইউনাইটেড এ্যাকশন ফর হিউম্যান রাইটস এর দেয়া শীতবস্ত্র (কম্বল) অসহায় শীতার্ত পরিবারগুলোর সদস্যদের মধ্যে বিতরণ করে
দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION