1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুষ্টিয়ায় ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে ৯৭ শিশু ভর্তি, হাসপাতালে মিলছে না ওষুধ-সিরিঞ্জ মাস্টারপ্ল্যান ছাড়া পরিকল্পিত শহর গড়া সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক ৩০ এপ্রিল সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী: আমিনুল হক রেমিট্যান্স ইতিহাসে নতুন রেকর্ড সংবিধান সংস্কারের জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করব: জামায়াত আমির রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজারের বেশি মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের সুখবর দিলেন প্রধানমন্ত্রী সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ গোপালগঞ্জ সাধারণ মানুষের পাশে থাকতে চাই : এ্যাড. কাকলি মৃধা পার্থ ফায়ার করেছেন কিন্তু ব্যাক ফায়ার হয়ে গেছে: বিরোধী দলীয় নেতা

ফকিরহাটে উৎসব মূখর পরিবেশে সরস্বতী পূজা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৫ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও বাড়ীতে উৎসব মূখর পরিবেশে ও হিন্দু ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদ্যা ও সঙ্গীতের দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যা, জ্ঞান ও সংগীত অর্জনের জন্য সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীকে পূজা করেন। বিশেষ করে শিক্ষার্থীরা বানী অর্চনার জন্য সকাল থেকে পূজা মন্দিরে এসে উপস্থিত হয়।

উল্লেখ্য, সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। শাস্ত্রীয বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয়। তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত।

সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের গৃহ ও সর্বজনীন পূজামন্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয়। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে খড়ি দেওয়া হয়।

অপরদিকে, ফকিরহাট কেন্দ্রীয় কালী মন্দির, মানসা কালী মন্দির, উপজেলা সদর সার্বজনিন কালী মন্দিরে ব্যপক উৎসাহ উদ্দিপনা ও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION