1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
মাত্র ১ ভোটে জয়-পরাজয়! - Bangladesh Khabor
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :
নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে যুক্ত হলো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস, ২০৩০ সালের মধ্যে ঘাটতি পূরণের প্রত্যাশা মুকসুদপুরে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধ, নারীসহ দুজনকে মারধরের অভিযোগ মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে: ধর্মমন্ত্রী কোটালীপাড়ায় গাছের ডালে লুঙ্গিতে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা জয়পুরহাটে পাঠানপাড়া উচ্চ বিদ্যালয় দুর্নীতির ১৪ অভিযোগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে শোকজ কুষ্টিয়ায় রাস্তার অনিয়মের সংবাদ সংগ্রহকালে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা ‘আমি এখনো জামায়াতের’ গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী

মাত্র ১ ভোটে জয়-পরাজয়!

  • Update Time : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ৪৭৫ জন পঠিত

বাংলাদেশ খবর ডেস্ক: মাত্র এক ভোটে নির্ধারণ হয়েছে জয়-পরাজয়। শ্বাসরুদ্ধকর এ ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর বাউফল পৌর নির্বাচনে ৮নম্বর ওয়ার্ড সাধারন কাউন্সিলর নির্বাচনে। প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আ. আজিজ (টেবিল ল্যাম্প) ২২৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বদ্বী মো. সরোয়ার হোসেন টিটু (পানির বোতল) পেয়েছেন ২২৩ ভোট। অপর দুই প্রার্থী মো. নাজিউর রহমান রোকন (উটপাখি) পেয়েছেন ১৬৮ ভোট ও মো. রাসেল পেয়েছেন ভোট।

সকাল ৮টা থেকে উৎসবমূখর পরিবেশে ফারুক তালুকদার মহিলা কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকাল ৪টার পর্যন্ত ইভিএমে চলে ভোট গ্রহণ। মোট ভোটার সংখ্যা ৮৫১জন। ওই কেন্দ্রে ৬১৮ ভোট কাস্টিং হয়। ভোট গণনা শেষে ওই ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

জয়ী প্রার্থী আ. আজিজ বলেন, ১ভোট ব্যবধানে নির্বাচিত হয়ে বুঝতে পেরেছি ভোট কত মূল্যবান। এই মূল্যবান ভোটের মর্যাদা রক্ষা করবো।

অপরদিকে, পরাজিত প্রার্থী মো. সরোয়ার খান টিটুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রিয়াজুল ইসলাম জানান, ‘শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে দেখা যায় ১ভোট ব্যবধানে টেবিল ল্যাম্প প্রতীকের আ. আজিজ জয়ী হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION