1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কাটাখালী খালের দু-পাড়ের অবৈধ স্থাপনা অপসরণ পুনঃ খননের পরিদর্শন - Bangladesh Khabor
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়ী তৃতীয় নারী রিতা নতুন সরকারের শপথ কবে জানালেন প্রেস সচিব দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার নিজ হাতে নির্বাচনি ব্যানার-ফেস্টুন সরাচ্ছেন জামায়াত আমির গোপালগঞ্জে মন্ত্রীত্ব আসবে, স্বাস্থ্যখাতের প্রতিশ্রুতি ৩ মাসেই বাস্তবায়ন হবে : ডাঃ কে এম বাবর লালমনিরহাট-২ আসনে ধানের শীষের রোকন উদ্দিন বাবুলের জয় লাভ সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বিজয়ী হওয়ায় ২ নং ওয়ার্ড বিএনপির শুভেচ্ছা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান

কাটাখালী খালের দু-পাড়ের অবৈধ স্থাপনা অপসরণ পুনঃ খননের পরিদর্শন

  • Update Time : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৪৫২ জন পঠিত

সেলিম শেখ, ফকিরহাট: ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ডের উপর দিয়ে প্রবাহিত তিন কিলোমিটার লম্বা একমাত্র প্যানার খালের দুইপাড় অবৈধ ভাবে দখল ও খালের মধ্যে স্থানীয় অর্ধশতাধিক ব্যবসায়ী কর্তৃক বিপুল পরিমানে ময়লা আবর্জনা ফেলে খালটির পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হয়েছে। আর এই বন্ধ করার কারণে আগামী বর্ষা মৌসুমে টাউন নওয়াপাড়া শ্যামবাগাত ও পিলজংগ সহ বেশ কয়েকটি গ্রামে বন্যার রুপ ধারণ করার আশাংকা করা হচ্ছে।

সেই বন্যার কবল থেকে ইউনিয়নবাসিকে রক্ষা করার জন্য পিলজংগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম পুনঃ খননের কাজ হাত নিয়েছেন। তিনি বৃহস্পতিবার সকালে কাটাখালী বাসস্ট্যান্ডে এসে প্যানার খালটি পরিদর্শন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাউন নওয়াপাড়া ১নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ ফজলুর রহমান ও ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি মোঃ অপিরুদ্দিন অপি শেখ সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, কাটাখালী প্যানার খালটি টাউন নওয়াপাড়া শ্যামবাগাত ও পিলজংগ ইউনিয়নের মধ্যদিয়ে লখপুর যুগীখালী নদীতে গিয়ে মিশেছে। খালের অধিকাংশ স্থানে দুইপাড় দখল করে সেখানে বিপুল পরিমানে কাচা-পাকা ইমারাত নির্মাণ ও ময়লা আবর্জনা ফেলে খালের পানি নিষ্কাশনের পথ বন্ধ করা হচ্ছে। অতিদ্রুত তিন কিলোমিটার লম্বা খালের দুইপাড়ের অবৈধ দখলদারকে উচ্ছেদ করে খালটি পুনঃ খনন করলে হাজার হাজার জনগন উপকৃত হবে বলেও স্থানীয়দের ধারনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION