1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফকিরহাটে ইউপি সদস্যদের সমাপনী প্রশিক্ষন অনুষ্ঠিত - Bangladesh Khabor
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বিচারপতি খায়রুল হকের মুক্তিতে বাধা নেই সাধারণ যাত্রীর মতো বাসে প্রধানমন্ত্রী, সরলতায় মুগ্ধ কিশোরগঞ্জবাসী ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন আড়াইহাজারে ১৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন গোবিন্দগঞ্জে মোটরসাইকেলে ব্লগ করতে গিয়ে প্রাণ গেল যুবকের গোপালগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিলুপ্ত হচ্ছে র‍্যাব, আইনের খসড়া অনুমোদন আজকে যারা সংস্কার-সংস্কার করছেন বিগত ১৭ বছর কোথায় ছিলেন: প্রধানমন্ত্রী

ফকিরহাটে ইউপি সদস্যদের সমাপনী প্রশিক্ষন অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২
  • ৫৪৮ জন পঠিত

সেলিম, ফকিরহাট: ফকিরহাটের লখপুর, বেতাগা ও শুভদিয়া ইউপি সদস্যগণের তিন দিন ব্যাপি ইউনিয়ন পরিষদ সম্পর্কিত অবহিতকরণ সমাপনী প্রশিক্ষন বেতাগার লোকসংস্কৃতি কেন্দ্রে বৃহস্পতিবার সমাপ্তি হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট (এনআইএলজি) ঢাকা এর আয়োজনে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম এর সভাপতিত্বে ইউপি সদস্যগণের অবহিতকরণ প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন (স্থানীয় সরকার) বাগেরহাট এর উপপরিচালক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের তৃণমূলে যে শাসন ব্যাবস্থা সেটা হলো ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের সমন্বয়ে ওয়ার্ডগুলোতে ওয়ার্ড সভা করে জনগণের মতামতের ভিত্তিতে উন্নয়ন মূলক কাজ করলে এসডিজি বাস্তবায়ন করা সম্ভব হবে।

এছাড়া এ সময় ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ প্রধান অতিথি মহোদয়কে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউ আর সি ইন্সট্রাক্টর রনজিত কুমার মিস্ত্রী,বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী প্রশিক্ষন নিতে আসা সকল সদস্যবৃন্দ প্রমূখ। প্রশিক্ষন শেষে প্রধান অতিথি সকল ইউপি সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন এবং নির্বাহী কর্মকর্তা সকলের সু স্বাস্থ্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION