1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
৯০ বছর বয়সে বিয়ে করলেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

৯০ বছর বয়সে বিয়ে করলেন কুমিল্লা আইনজীবী সমিতির সভাপতি

  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ১০৩২ জন পঠিত

৯০ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইসমাইল হোসেন।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বিয়ে করেন তিনি।

ইসমাইল হোসেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবার সভাপতি নির্বাচিত হন। তার পাঁচ ছেলে রয়েছে। বিয়েতে ৫০ জনের মতো বরযাত্রী উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
পাত্রীর বাড়ি কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। তার বয়স ৪০ বছর।

এদিকে ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রঙ্গরস শুরু হয়েছে। তবে অনেকে বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। নিঃসঙ্গতা বোধ থেকেই তিনি বিয়ে করেছেন বলে অনেকের ধারণা। কারণ বেশ কয়েক বছর হলো তার স্ত্রী মারা গেছেন।

এর আগে ৬৭ বছর বয়সে বিয়ে করে আলোচনায় আসেন সাবেক রেলমন্ত্রী কুমিল্লার চৌদ্দগ্রামের সংসদ সদস্য মুজিবুল হক। তবে ওই বিয়েটি ছিল মন্ত্রীর প্রথম বিয়ে।

কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জানান, ইসমাইল সাহেবের বিয়ের বিষয়টি শুনেছি। স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব বোধ থেকে তিনি বিয়ে করতে পারেন।

ইসমাইল হোসেনের ছেলে আশরাফ সিদ্দিকী বলেন, সাত বছর আগে আমার মায়ের মৃত্যু হয়েছে। মূলত একাকিত্বের কারণেই আমরা বাবাকে বিয়ে করিয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION