1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
রেঞ্জের শ্রেষ্ঠ খুলনা জেলা পুলিশ - Bangladesh Khabor
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ডাব পাড়াকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৭ গ্যাস নিয়ে সুখবর জামায়াত-আ.লীগের পুরোনো প্রেম আবার জেগেছে: রাশেদ খান ফ্যাসিস্ট-গুপ্তদের রুখতে রাজপথ দখলে রাখতে বললেন যুবদল সভাপতি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন বোমাবাজি নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপির যুগ্ম কমিশনার জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় কোটালীপাড়ায় ছাত্রদলের সব ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা

রেঞ্জের শ্রেষ্ঠ খুলনা জেলা পুলিশ

  • Update Time : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৫৪৭ জন পঠিত

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকাণ্ড পর্যালোচনায় খুলনা জেলা পুলিশ খুলনা রেঞ্জের ‘শ্রেষ্ঠ জেলা পুলিশ’ মনোনীত হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদ উদ্দিনের হাত থেকে এ পুরস্কার গ্রহণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে খুলনা রেঞ্জের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ পুরস্কার দেওয়া হয়।

এছাড়া সভায় শ্রেষ্ঠ সার্কেল হিসেবে যশোর ক-সার্কেল ও শ্রেষ্ঠ থানা হিসেবে যশোরের কোতয়ালী থানাকে পুরস্কৃত করা হয়।

কুষ্টিয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুজ্জামান রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কার লাভ করেন।

সভায় খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদ উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রণে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন। তিনি সব কর্মকর্তাদের তাদের অধীনস্ত পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন।

কোভিড-১৯ এর সংক্রমণ বাড়তে থাকায় সব পুলিশ সদস্যদের বুস্টার ডোজ টিকা গ্রহণ ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। রেঞ্জের বিভিন্ন জেলায় অনুষ্ঠিত চতুর্থ ধাপের স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন ও পুলিশ সুপারদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

খুলনা রেঞ্জের ডিআইজি ড. খ মহিদ উদ্দিনের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এ কে এম নাহিদুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস অ্যান্ড ক্রাইম) নজরুল ইসলামসহ খুলনা রেঞ্জ ও রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার এবং ইন সার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION