1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বাংলাদেশ-ভারত একই মায়ের দুই সন্তান: সহকারী হাই কমিশনার - Bangladesh Khabor
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটালীপাড়ায় ব্রিজের মাঝখানে গর্ত, ঝুঁকি নিয়ে যান চলাচল: আতঙ্কে পথচারী-যাত্রীরা বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী কোটালীপাড়ায় ৬০ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো খাল রক্ষা না করলে বসবাসের অযোগ্য হবে ঢাকা: প্রতিমন্ত্রী শাহে আলম দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে: পানিসম্পদমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে যাচ্ছে বগুড়ার আলোচিত দুই ইউনিয়নের নাম পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার অর্পিত সম্পত্তির কোটি টাকার ক্ষতিপূরণ কাণ্ডে প্রশ্ন; তথ্য চাইতেই ক্ষিপ্ত সাদুল্লাপুরের এসিল্যান্ড সোনারগাঁয়ে ৩২শত চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলাদেশ-ভারত একই মায়ের দুই সন্তান: সহকারী হাই কমিশনার

  • Update Time : রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ৪২৮ জন পঠিত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না বলেছেন, বাংলাদেশ এবং ভারত একই মায়ের দুই সন্তান। তাই আমরা পরস্পরের প্রতি সহযোগিতায় বিশ্বাস করি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এ সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের যেকোনো উন্নয়নে ভারত সরকার সহযোগিতা অব্যাহত রাখবে।

রোববার (১৬ জানুয়ারি) বিকেলে বরিশাল নগরীর অ্যানেক্স ভবন চত্বরে ভারত সরকারের দেওয়া একটি আইসিইউ অ্যাম্বুলেন্স বরিশাল সিটি করপোরেশন কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সহকারী হাই কমিশনার রাজেশ কুমার রায়না একথা বলেন।

এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অ্যাম্বুলেন্স হস্তান্তরের জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন। অনুষ্ঠানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলি আশরাফ ভুইয়া, জেলা সিভিল সার্জন ডা. মারিয়া হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION