1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বরিশালে ছাত্রাবাস থেকে অস্ত্রসহ ৪ ব‌হিরাগত গ্রেফতার - Bangladesh Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭ শতাংশ পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ সংঘর্ষের পর হল ছাড়ল শিবির, ঢুকল ছাত্রদল ৫ আগস্ট-কে কেন্দ্র করে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা: ৫ প্লাটুন বিজিবি মোতায়েন বিদ্যুৎ বিলের বিষয়ে যা বললেন আজহারী কোটালীপাড়ায় আধুনিক স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে যুক্ত হলো ‘হেলথকেয়ার জেনারেল হাসপাতাল’ ​মুকসুদপুর পৌরবাসীর জনদুর্ভোগ নিরসনে ও জলাবদ্ধতা দূরীকরণে পৌর প্রশাসকের বিভিন্ন এলাকা পরিদর্শন শহীদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী জ্বালানি সংকট নিরসনে ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর

বরিশালে ছাত্রাবাস থেকে অস্ত্রসহ ৪ ব‌হিরাগত গ্রেফতার

  • Update Time : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ৪৭৮ জন পঠিত

ব‌রিশা‌ল নগরীর সরকা‌রি সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের ছাত্রাবাস থে‌কে দেশীয় ধারা‌লো অস্ত্রসহ চার ব‌হিরাগত তরুণকে গ্রেফতার ক‌রে‌ছে কোতোয়ালি মডেল থানা পু‌লিশ। শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে ওই কলেজের শহীদ আলমগীর ছাত্রাবাস থে‌কে তা‌দের গ্রেফতার করা হয়।

গ্রেফতার তরুণরা হ‌লেন নগরীর গোরস্থান সড়কের বাসিন্দা রাফসান তালুকদার, বটতলা এলাকার আশ্রাফ সড়কের আজাদ সরদার। একই এলাকার ফুয়াদ আলম ও গোরাচাদ দাস সড়কের মুমতা‌হিন রহমান‌।

শ‌নিবার (১৫ জানুয়ারি) দুপু‌রে ব‌রিশাল মহানগর পু‌লি‌শের মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হয়, কোতোয়ালি ম‌ডেল থানা পু‌লি‌শের এক‌টি দল সৈয়দ হা‌তেম আলী ক‌লে‌জের শহীদ আলমগীর ছাত্রাবা‌সে অভিযান চালায়। এ সময় ব‌্যা‌গে লু‌কি‌য়ে রাখা দু‌টি দেশীয় ধারা‌লো অস্ত্রসহ ব‌হিরাগত চারজন‌কে গ্রেফতার করা হয়।

শহীদ আলমগীর ছাত্রাবাসের একাধিক আবাসিক শিক্ষার্থী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কতিপয় বহিরাগত তরুণ জোর করে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বসবাস করছিলেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানিয়েছেন, গ্রেফতার তরুণদের বিরুদ্ধে কোতোয়ালি ম‌ডেল থানায় মামলা করে আদাল‌তে পাঠানোর পর তা‌দের জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION