1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ফাইজারের আরো ২৩ লাখ টিকা আসছে রাতে - Bangladesh Khabor
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ ইসলামে বিভেদ-হানাহানির কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-চীনের মধ্যে ৪ সমঝোতা স্মারক সই গোপালগঞ্জে ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রমের ২য় দিন সম্পন্ন সোনারগাঁয়ে সিনহা স্কুল এন্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত বন্দরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন ও ৩০ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে জাতীয় ভিটামিন এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক সুন্দরগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে নিভে গেল দুটি শিশুর প্রাণ, শোকে স্তব্ধ গ্রাম

ফাইজারের আরো ২৩ লাখ টিকা আসছে রাতে

  • Update Time : শুক্রবার, ১৪ জানুয়ারী, ২০২২
  • ৩৫০ জন পঠিত

যুক্তরাষ্ট্র থেকে করোনাভাইরাস প্রতিরোধী আরো ২৩ লাখ ডোজ ফাইজারের টিকা আজ দেশে আসছে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে টিকার এ চালান ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিন বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে তোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশে ফাইজারের আরো ২৩ লাখ টিকা আসছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় একটি বিশেষ বিমানে এ টিকা আসার কথা রয়েছে। এই টিকা গ্রহণ করতে স্বাস্থ্য অধিদফতরের কিছু কর্মকর্তা বিমানবন্দ‌রে যাবেন।

সচিব জানান, বিমানবন্দর থেকে এ টিকা মহাখালীর কেন্দ্রীয় আইপিআইয়ের ওয়্যার হাউসে রাখা হবে। এ টিকা শিক্ষার্থীদের দেওয়া হবে।

এদিকে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে ৬০ বছরের বেশি ও করোনায় সম্মুখ সারির যোদ্ধাদের তৃতীয় ডোজে (বুস্টার ডোজ) ফাইজারের পরিবর্তে এখন থেকে মডার্নার টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমে দেশের সব পর্যায়ে ভ্যাকসিন প্রাপ্তি সাপেক্ষে তৃতীয় ডোজ/বুস্টার ডোজ হিসেবে ফাইজারের পরিবর্তে মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হল।

প্রসঙ্গত, গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওই দিন ২১ জনকে করোনার টিকা দেওয়া হয়। এর পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪৬ জনকে টিকা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION