1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডি-৮ কৃষিমন্ত্রী পর্যায়ের সভা শুরু - Bangladesh Khabor
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ গোপালগঞ্জের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ফ্যাসিস্টকে প্রতিহতে সংসদে দোয়া ধর্ম প্রতিমন্ত্রীর জয়পুরহাটে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী বাউফলে বিএনপি নেতা আপেল ফিরোজের ওপর হামলার অভিযোগ, বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত জয়পুরহাটে ৭ হাজার ৫৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জয়পুরহাট জেলা প্রশাসকের অপসারণের দাবী,৭২ ঘন্টার আল্টিমেটাম জেলা ছাত্রদলের

ডি-৮ কৃষিমন্ত্রী পর্যায়ের সভা শুরু

  • Update Time : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৩২৫ জন পঠিত

ঢাকায় দুই দিনব্যাপী ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা’ শীর্ষক সপ্তম ডি-৮ কৃষিমন্ত্রী পর্যায়ের সভা শুরু হয়েছে। কৃষি মন্ত্রণালয় ভার্চুয়ালি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) এ সভার আয়োজন করেছে।

বুধবার (১২ জানুয়ারি) প্রথম দিনের সচিব ও উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মিটিংয়ে সভাপতিত্ব করেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে কৃষি উৎপাদনের ক্ষেত্রে বড় হুমকি। জলবায়ু পরিবর্তন ফসলের উৎপাদন, স্বাস্থ্য ও উৎপাদনশীলতায় বিরূপ প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে, খাদ্য উৎপাদন ব্যবস্থা টেকসই রাখতে হলে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির উদ্ভাবন ও প্রয়োগ বাড়াতে হবে। এ মিটিংয়ের মাধ্যমে আমরা ডি-৮ ভুক্ত দেশে ব্যবহৃত ক্লাইমেট স্মার্ট প্রযুক্তি সম্পর্কে জানতে পারবো। একই সঙ্গে তা বিনিময়যোগ্য প্রযুক্তি চিহ্নিতকরণ ও বিনিময়ে সহায়ক হবে।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, বিএআরসির নির্বাহী চেয়ারম্যান শেখ মো. বখতিয়ার, জোটের সদস্য মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের প্রতিনিধি দলের সদস্য, এফএও, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, আইএফএডি, ইরি ও সিমিটের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

প্রথম দিনের সভায় ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তির উন্নয়ন: ডি-৮ সদস্য দেশসমূহে এ সংক্রান্ত সমস্যা, সম্ভাবনা ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি হস্তান্তর/সম্প্রসারণ বিষয়ে আলোচনা হয় এবং ঢাকা ইনিসিয়েটিভের খসড়া চূড়ান্ত করা হয়।

উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবারের সভায় ডি-৮ দেশসমূহের কৃষি/খাদ্যমন্ত্রীরা কৃষিক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি বিষয়ে বক্তব্য দেবেন এবং ‘ঢাকা ঘোষণা’ অনুমোদন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION