1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোবিপ্রবি'র বাংলা শিক্ষকের পদন্নোতিতে ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ - Bangladesh Khabor
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক আকামার মেয়াদ শেষ হলেও সৌদিতে প্রবেশের সুযোগ পাবেন প্রবাসীরা ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের যে ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই : চন্দন গোবিন্দগঞ্জে পুকুরের পানিতে ডুবে একই দিনে জম্ম নেওয়া দুই ভাই বোনের মৃত্যু পাঁচবিবিতে দিলীপ কুমার মাঝি হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড কোটালীপাড়ায় বিয়ে ভাঙ্গাকে কেন্দ্র করে তৃত্বীয়পক্ষের হামলায় আহত হয়ে হাসাপাতালে মেয়ের মামা গোপালগঞ্জে অনিয়ম-অব্যবস্থাপনায় চলছে মহিলা দাখিল মাদ্রাসা  কুশলায় চেয়ারম্যান পদে আলোচনায় সবুজ ফকির, অগ্রাধিকার মাদকমুক্ত সমাজ গঠন

গোবিপ্রবি’র বাংলা শিক্ষকের পদন্নোতিতে ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ

  • Update Time : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৯০ জন পঠিত

নিজস্ব প্রতিনিধিঃ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাকিয়া সুলতানা মুক্তাকে সহযোগী অধ্যাপক হিসাবে পদোন্নতি দেয়ায় ফুঁসে উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোবিপ্রবি শাখার নেতৃবৃন্দ।

বাংলা বিভাগের ওই শিক্ষকের বিরুদ্ধে তাদের অভিযোগ, তিনি পতিত স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর ছিলেন। তিনি ২০২৪ সালের ৫ আগষ্ট তৎকালীন আওয়ামী সরকারের পক্ষে ছাত্র-জনতার শান্তি পূর্ণ আন্দোলন চলাকালে প্রকাশ্যে হুমকি দেয়াসহ তাছ্যিল্য ও হীন আচরণে লিপ্ত ছিলেন। তিনি শিক্ষাঙ্গনকে রাজনীতির হাাতিয়ার বানিয়েছেন।তাকে পুরষ্কৃত করা মানে জাতীয় মূল্যবোধের সাথে,নৈতিকতার সাথে এবং সমগ্র ছাত্র সমাজের সাথে তামাশা করা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ জাকিয়া সুলতানা মুক্তার পদোন্নতি পুনর্বিবেচনা করা, তার আচরন তদন্তের আওতায় নেয়া এবং বিশ্ববিদ্যালয়ে পদন্নোতি স্বচ্ছ, নিরপেক্ষ ও ন্যায্যতার সাথে পরিচালনার দাবী জানিয়ে লিখিত বিবৃতি দিয়েছেন।

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গোবিপ্রবি শাখার আহ্বায়ক বেলাল হোসেন আরিয়ান বলেন, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট শিক্ষককে পুরস্কৃত করা মানে শিক্ষাঙ্গনে পক্ষপাতকে উৎসাহ দেওয়া। আমরা এই প্রমোশনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছি। বাংলা বিভাগের শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তার প্রমোশন প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION