1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গোপালগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব অসহায় দিনমজুর - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আমার এক ছেলে জেলে, এটা ভাবতেও কষ্ট লাগে: ফজলুর রহমান নুরের দায়িত্ব পুনর্বণ্টন, এক মন্ত্রণালয়ে সীমিত সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর আমেরিকায় বাড়ি কেনার অভিযোগ, যা বললেন আসিফ নজরুল কুষ্টিয়ায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গাইবান্ধায় ট্রাফিক মোড়ে অভিনব কায়দায় গাঁজা বহন, মোটরসাইকেল জব্দ ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা “রমজানের মাধ্যমে মানুষের কু-রিপুকে দমন করা যায় বলেই এটা আত্মশুদ্ধির মাস” অসাম্প্রদায়িক দুর্নীতিমুক্ত কোটালীপাড়া গড়তে আপনাদের সহযোগিতা চাই : এস এম জিলানী সোনারগাঁয়ে ২ টি চুনা কারখানা ধ্বংস ও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গোপালগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিঃস্ব অসহায় দিনমজুর

  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৩৬ জন পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সদরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে উপার্জনের একমাত্র সম্বল ভাড়ায় চালিত ইজিবাইক হারিয়ে নিঃস্ব অসহায় দিনমজুর মিরাজ শেখ।

গত ২ জুলাই জেলা শহরের পৌরপার্ক এলাকায় এঘটনা ঘটে। ভুক্তভোগী মিরাজ শেখ টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙ্গা গ্রামের ওহাব শেখের ছেলে। এঘটনায় গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী মিরাজ শেখ।

ভুক্তভোগী মিরাজ শেখ বলেন, গত ২ জুলাই আমার মাহাজন ফিরোজ শেখের একটি ইজিবাইক নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হই। এসময় জেলা শহরের পুলিশলাইন এলাকা থেকে বেশ কয়েকজন ঘন্টাব্যাপী ঘুরার কথা বলে আমার গাড়িতে উঠে। পরে দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে পৌঁছালে ওই ব্যক্তিরা আমার মুখে রুমাল চেপে ধরে আমাকে অজ্ঞান করে আমার ইজিবাইকটি নিয়ে যায়।। পরে স্থানীয়রা আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও বলেন, ভাড়ায় চালিত ইজিবাইকটি হারিয়ে আমি এখন নিঃস্ব। মাহাজন ইজিবাইকের জন্য আমাকে খুব চাপ দিচ্ছে। আমি এখন কি করবো কিছুই বুঝতে পারছি না।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, এঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের সনাক্ত ও গ্রেফতারের জন্য আমরা কাজ করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION