1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ‘শ্রেষ্ঠ উদ্যোক্তা’ মিজানের সাফল্য - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা সোনারগাঁয়ে মালিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন ইকবাল হাসেন সোনারগাঁয়ে নয়াপুরে সামুরাই জাপানি ভাষা একাডেমি শুভ উদ্বোধন কোটালীপাড়ায় খাল দখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ, ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও ছিনতাইকারীদের হামলায় আহত পুলিশকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের কাজে কারা অসহযোগিতা করছেন, ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি কুষ্টিয়ায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ জয়পুরহাটে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা বাউফলে নিষিদ্ধ সংগঠনসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে সরকার: সেলিমা রহমান স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ‘শ্রেষ্ঠ উদ্যোক্তা’ মিজানের সাফল্য

  • Update Time : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২
  • ৫৫২ জন পঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. মিজান উদ্দিন জেলায় শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।

ডিজিটাল সেন্টারের মাধ্যমে তৃণমূল জনগণকে সরকারি-বেসরকারি সব ধরনের সর্বোচ্চ নাগরিক ই-সেবা প্রদান, সার্বিক পারফরমেন্স এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তিতে মাসব্যাপী ডিজিটাল বাংলাদেশ ‘ই-সেবা ক্যাম্পেইন ২০২১’ চালানোয় তাকে শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে মো. মিজান উদ্দিনের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহের নিগার, লক্ষ্মীপুর সদরের ইউএনও মো. ইমরান হোসেনসহ জেলা-উপজেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শ্রেষ্ঠ উদ্যোক্তা মো. মিজান উদ্দিন বলেন, ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে কাজ শুরু করি। শুরু থেকে বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে আজ ডিজিটাল বাংলাদেশকে বাস্তবে রূপাস্তর করতে এটুআই প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো অগ্রণী ভূমিকা পালন করছে।

লক্ষ্মীপুর জেলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শ্রেষ্ঠ উদ্যোক্তা নির্বাচিত করায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান মো. মিজান উদ্দিন। বর্তমানে বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরাম, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

মো. মিজান উদ্দিন লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করেন। তিনি জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, চন্দ্রগঞ্জ থানা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক, ওয়েলফেয়ার ব্লাড ডোনেশনের কো-অর্ডিনেটর, বসুরহাট ফিউচার ক্যাডেট স্কুলের পরিচালক ও সবুজ বাংলাদেশ লক্ষ্মীপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION