1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
১২০ বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’র যাত্রা রোববার - Bangladesh Khabor
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ভারতে বসে ফেসবুকে হুমকি-ধমকি দিয়ে লাভ হবে না: বিদ্যুৎমন্ত্রী সাংবাদিক দেবাশীষ দত্তের স্মরণে মিরপুর উপজেলা প্রেসক্লাবে স্মরণসভা গোবিন্দগঞ্জে সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২ জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গাইবান্ধায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার কুষ্টিয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১ : আহত ৩ বহিষ্কার, পুনর্বহাল; ফের বিতর্কে কোটালীপাড়ার যুবদলের দুই নেতা মৌলভীপাড়াবাসীর ডিজিটাল রেকর্ড পেতে যা কিছু করার প্রয়োজন আমি তা নিঃস্বার্থভাবে করবো : এমপি বাবর

১২০ বাস নিয়ে ‘ঢাকা নগর পরিবহন’র যাত্রা রোববার

  • Update Time : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৬ জন পঠিত

নিউজ ডেস্ক: গণপরিবহনে লোকাল বাসের ভোগান্তি কমাতে প্রাথমিকভাবে ১২০টি নতুন বাস নিয়ে চালু করা হচ্ছে ‘ঢাকা নগর পরিবহন’। এরই মধ্যে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেরানীগঞ্জের ঘাটারচর থেকে নারায়ণগঞ্জের কাঁচপুর পর্যন্ত চলাচল করবে এসব পরিবহন।

রোববার সকাল ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুর বসিলা তিন রাস্তা মোড়ে ‘ঢাকা নগর পরিবহন’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

এর আগে, ৬ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে এক সংবাদ সম্মেলনে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পুরোনো কোনো বাস চলবে না।

সেদিন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামও। ঐ দিন মেয়র আতিকুল ইসলাম বলেছিলেন, ঘাটারচর থেকে কাঁচপুর রুটে চলাচলকারী পরিবহনের চালক ও সহযোগীর একটি নির্দিষ্ট পোশাক থাকবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, গণপরিবহন বিশেষজ্ঞ এসএম সালেহ উদ্দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION