1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত - Bangladesh Khabor
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ, জ্বালানি লোডিং কাল বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ এত বজ্রপাত হয় জানলে সুনামগঞ্জে বিয়েই করতাম না: স্পিকার সতর্ক থাকুন, কেউ যেন বিশৃঙ্খলা করতে না পারে: দেশবাসীকে প্রধানমন্ত্রী ‘জুলাই সনদের’ আলোচনাকে কেন্দ্র করে সংসদে হইচই রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কোটালীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে জয়পুরহাটে হেযবুত তওহীদের মতবিনিময় সভা একজন মায়ের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় : এমপি সেলিমুজ্জামান

গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৩৩৮ জন পঠিত

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

গণপ্রকৌশল দিবস-২০২১ ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রং-বেরঙের বেলুন উড়িয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: রুহুল আমিন শেখ, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. উসমান গনি, সহকারী কমিশনার মো: মামুন খান, সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী শিশির কুমার বড়াল, গোপালগঞ্জ আইডিইবি’র সভাপতি ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. মো: মিজানুর রহমান, গোপালগঞ্জ আইডিইবি’র আহŸায়ক ও সওজ-এর উপ-সহকারী প্রকৌশলী মো: আবদুল হালিম খান, সওজ-এর উপ-সহকারী প্রকৌশলী মো: কামরুজ্জামান, গোপালগঞ্জ আইডিইবি’র সদস্য সচিব ও গণপূর্তের উপ-সহকারী প্রকৌশলী তন্ময় কুমার বসু, উপ-সহকারী প্রকৌশলী নন্দিতা বিশ্বাস, গোপালগঞ্জ আইডিইবি’র যুগ্ম-আহŸায়ক ও পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো: জাকারিয়া আলম, জেলা আইডিইবি’র সাধারণ সম্পাদক ও শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক শরীফ মো: মোমরেজ আলী, জেলা আইডিইবি’র যুগ্ম-সদস্য সচিব মো: আতিয়ার রাসুল হিমেল, আইডিইবি’র কোষাধ্যক্ষ ও এলজিইডি’র উপ-সহকারী প্রকৌশলী মো: শহিদুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের সদস্য প্রকৌশলী, ডিপ্লোমা প্রকৌশলী, ছাত্র-শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে “সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্ম শক্তিতে বলীয়ান শিক্ষা”-এ প্রতিপাদ্যে বর্ণাঢ্য এক রেলি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পার্কে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION