1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা আহত ১০ - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

কোটালীপাড়ায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা আহত ১০

  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৪৪৮ জন পঠিত

কোটালীপাড়া থেকে- মোল্যা মহিউদ্দিন:গোপালগঞ্জের কোটালীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের বেধড়ক মারপিটে ওই পরিবারের নারী ও শিশুসহ ১০ জন আহত হয়েছে। গত শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার বানিয়ারি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার বিবরণে জানা গেছে- বানিয়ারি গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ সত্তার মুন্সির ছেলে সিরাজুল ইসলামের বিবাহে পার্শ্ববর্তী মুরব্বিদের দাওয়াত দেওয়া হয়। তারা বিবাহের দাওয়াত সঠিক হয়নি বলে বিবাহ অনুষ্ঠানে যোগদান না করে মুক্তিযোদ্ধা পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এ ঘটনার জের ধরে গত শনিবার বিকেল ৩টার দিকে গোপালগঞ্জ জজ কোর্টের মোহরার ফারুক হাওলাদারের নেতৃত্বে রাসেল হাওলাদার, হারুন হাওলাদার, জয়নাল হাওলাদার, সোহরাব হাওলাদার, আব্দুল হাওলাদার ও সাকাত হাওলাদার সহ আনুমানিক ৩০জনের একটি দল ওই মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা চালিয়ে ঘরের জানালা দরজা ভাংচুর করে নগদ টাকা ও সোনার গহনা লুট করে নিয়ে যায়। এ সময় ওই পরিবারের সদস্যরা হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে হামলাকারীদের লাঠির আঘাতে ওই মুক্তিযোদ্ধা পরিবারের ৬জন আহত হয়। আহতদের মধ্য হইতে মুক্তিযোদ্ধা সন্তান সিরাজুল ইসলাম কে গুরুত্বর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মুক্তিযোদ্ধার স্ত্রী হামিদা বেগম (৫৫) ছেলে মিরাজুল ইসলাম (৩৫) পুত্রবধু রোজিনা বেগম (২৭) মুনজিলা বেগম (৩০) নাতি আব্দুল্লাহ (২) প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

১৫.১১.২১

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION