1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে আলহাজ্ব গুল মোহাম্মদ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  - Bangladesh Khabor
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বাউফলে মাদক, চুরি ও ডাকাতি প্রতিরোধে মানববন্ধন ও পদসভা অনুষ্ঠিত রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: শামা ওবায়েদ আসিফের গাড়িতে গুলি: হামলাকারী সম্পর্কে যেসব তথ্য দিল পুলিশ বাউফলে খাল থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার, শরীরে বাঁধা ১৬টি ইট সোনারগাঁয়ে জামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এম এ মিলন ভুঁইয়ার গণসংযোগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে হামলা, ২ পুলিশকে মারধর গাইবান্ধায় গভীর রাতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ জয়পুরহাটে বিজিবির অভিযানে ট্যাপেন্টাডল ও ইনজেকশন জব্দ, আটক ৪ তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

বিরামপুরে আলহাজ্ব গুল মোহাম্মদ মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন 

  • Update Time : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৩৪ জন পঠিত
মোঃ সাইফুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরামপুরে পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলীর পিতা ও ত‍ৎকালীন বিশিষ্ট ব‍্যবসায়ী মরহুম গুল মোহাম্মদ মিয়ার স্বরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে বিরামপুর আনসার মাঠে দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলীর সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি শিবলী সাদিক সহ আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, থানার ওসি সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমান প্রমূখ। এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিরামপুর সহ অন‍্যান‍্য উপজেলার ৮টি ফুটবল দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টে বিরামপুরের অন‍্যতম ক্রীড়া সংগঠক আসাদুজ্জামান আসাদ ধারাভাষ‍্যকারের দায়িত্ব পালন করছেন। উদ্বোধনী খেলায় নবাবগঞ্জ ক্লাব এন্ড লাইব্রেরী ফুলবাড়ির মাদিলাহাট নবীন ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION