1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে উপকারভোগী নারীদের গাছ বিক্রির টাকা বিতরণ  - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

বিরামপুরে উপকারভোগী নারীদের গাছ বিক্রির টাকা বিতরণ 

  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৪১৮ জন পঠিত
দিনাজপুর থেকে সাইফুল ইসলাম, 
দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মকান্ডে অংশগ্রহণকারী বৃত্তহীন উপকারভোগী নারী সদস্যদের মাঝে তাদের প্রাপ‍্য অংশের গাছ বিক্রির টাকার চেক বিতরণ করা হয়েছে। 
বুধবার (২৫ আগস্ট) সকাল ১১টায় জোতবানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১৫ জন উপকারভোগী নারী সদস্যদের প্রত‍্যেককে ১১হাজার ১শত ১৩ টাকার নগদ টাকার চেক প্রদান করা হয়। 
এসময় উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, জোতবানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আব্দুর রহমান মঞ্জুরুল, রেজিনা আক্তার লিলি সহ স্থানীয় গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, উপকারভোগী সমিতির সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
নগদ টাকার চেক প্রাপ্ত জোতবানী গ্রামের কুন্তিবালা সহ কয়েকজন উপকারভোগী জানান, আমরা উপকারভোগী সমিতির সদস্যরা গাছের চারা রোপনের পর থেকে পানি দেওয়া সহ দেখাশোনা করে এসেছি। আজ গাছ বিক্রির আমাদের অংশের টাকা বুঝে পেয়ে আমরা খুব খুশি।
উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু জানান, গাছগুলো বড় ও প্রাপ্তবয়স্ক হওয়ায় সরকারি নিয়ম মেনে উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে বিক্রি করা হয়েছে। চুক্তি অনুযায়ী প্রত‍্যেক অংশীদার ও উপকারভোগীকে তাদের প্রাপ‍্য অংশের টাকা বুঝিয়ে দেয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION