1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে "-মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বাউফলে ‘রেকটি’ সিরাপ ও মাদক বিক্রির টাকা উদ্ধার, গ্রেপ্তার ১ বালুভর্তি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে বিলের পানিতে, দুই ঘণ্টা পর উদ্ধার হল হেলপারের মরদেহ কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত সংসদে আমাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয়েছে: রুমিন ফারহানা সংসদের ৬ বিল পাশ, তৃতীয় অধিবেশনের সমাপ্তি কোটালীপাড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ মাহবুব উদ্দিন খোকনের ওই আচরণ সঠিক ছিল না: আইনমন্ত্রী ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী কোটালীপাড়ায় মাদ্রাসার স্থাপনা আটকে দোকান নির্মাণ; ক্ষুব্ধ শিক্ষার্থী-এলাকাবাসী সরকার বাঁকাপথে এগোচ্ছে, সঠিক পথে ফিরতে হবে: শিবির সভাপতি

আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে “-মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৪৬৮ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়, 

 দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়ে এ দেশ স্বাধীন করেছেন। আর সেই স্বাধীন বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর কাজ করছেন বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।

 

প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বের কারনেই বাংলাদেশ আজ উন্নত বিশ্বের কাতারে শামিল হতে যাচ্ছে। আমাদের সবাইকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এ দেশের মানুষের অধিকার আদায়ে সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ফলে মানুষ বার বার আওয়ামী লীগকে এ দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তারাই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে।

 

১২ আগস্ট ২০২১ বৃহস্পতিবার সন্ধায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়ন পরিষদের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত করোনায় ক্ষতিগ্রস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বিশেষ উপহার ত্রাণ বিতরণকালে এমপি গোপাল এসব কথা বলেন।

 

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

এর আগে ডাবোর ইউনিয়নে মহেশপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ইউনিয়ন পরিষদের সহযোগীতায় দরিদ্র পরিবারের মাঝে মুরগি ও হাঁসের ঘর বিতরণ ও জয়নন্দ বালিক বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক এর হাতে ব্রাঞ্চ প্রদান করেন এমপি গোপাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION