1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড-৩ - Bangladesh Khabor
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটের একই দিনে পৃথক স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার বাউফলে ব্র্যাকের উদ্যোগে নারীদের হাঁস পালন প্রশিক্ষণ, ৪শত হাঁসের বাচ্চা বিতরণ কুমিল্লায় মহাসড়কে হাইওয়ে পুলিশের ওপর হামলায় ১৯ জন গ্রেফতার ‘আপনারা গুলি করলে আমরা কি বসে থাকব’, বিএসএফকে বিজিবি নির্বাচনি দায়িত্ব পালনকালে নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ইসি ঢাকার খাল পুনরুদ্ধারে সীমানা চিহ্নিত করতে ২ কমিটি গঠনের সিদ্ধান্ত বাড়ছে না বিড়ির দাম সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড-৩

  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৭৭ জন পঠিত
দিনাজপুর থেকে সাইফুল ইসলাম, 
দিনাজপুরের বিরামপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের দায়ে ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৯ আগস্ট) সকাল ১১টার সময় বিরামপুর পৌর শহর ইসলামপাড়া মহল্লায় এ অভিযান পরিচালিত হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- ইসলামপাড়া গ্রামের হাবিবুর রহমান পুত্র ময়নুল ইসলাম (৩০), পার্শ্ববর্তী উপজেলার নবাবগঞ্জ (হরিলাকুর) গ্রামের মৃত আঃ হাকিম পুত্র বাবলু (৪০) এবং শকুনখোলা গ্রামের মৃত আব্দুর রহিম পুত্র আবু সাঈদ (৪০)। এসময় মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে এই ৩ জন ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে-২০১৮(৯)১ (গ) ধারায় ময়নুল ইসলামকে ১ বছর, বাবলু ও আবু সাঈদ হোসেনকে ৬ মাস প্রত্যকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন-ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।
এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার সবুজ বাংলা ২৪ কে বলেন- মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী’র জিরো টলারেন্স বাস্তবায়নের নির্দেশনায় বিরামপুর উপজেলা প্রশাসন এবং আইন-শৃংখলা বাহিনী কঠোর তৎপরতা রয়েছে। এ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- মাদকদ্রব্য বিক্রি ও সেবনের অপরাধে ৩ জনকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি আরো বলেন- মাদকদ্রব্য বিক্রি এবং মাদকদ্রব্য সেবন নির্মুল করার লক্ষে বিরামপুর থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের বিষয়ে কোন ছাড় নাই। যেসব স্থানে মাদক বেচাকেনা হয় বা হচ্ছে সেখানে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এসআই (নিঃ) নুর আলম সিদ্দিকের নেতৃত্ব বিরামপুর থানা পুলিশের একটি টিমসহ উপজেলা প্রশাসন অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
এধরনের মাদকদ্রব্য বিক্রি ও মাদকদ্রব্য  সেবনকারীর বিরুদ্ধে অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION