1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
যুবসমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে -"" মনোরঞ্জন শীল গোপাল এমপি - Bangladesh Khabor
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জয়পুরহাটে শ্রমিক নেতা মাহমুদুল হাসান হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে ১,২৭০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করতেই দলীয় ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে : আখতার শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: মির্জা ফখরুল সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ ‘পুরস্কার ও তিরস্কার’ নীতি অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় স্বরাষ্ট্রমন্ত্রীর ক্রীড়া মানুষকে শৃঙ্খলাবোধ, সহিষ্ণুতা ও দেশপ্রেমের শিক্ষা দেয়: প্রধানমন্ত্রী জয়পুরহাটে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন  অতীতের ১৭ বছরে এ অঞ্চলের মানুষ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি : এমপি জিলানী

যুবসমাজকে খেলাধুলায় উৎসাহ দিতে হবে -“” মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • Update Time : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৪৬৬ জন পঠিত

কাহারোল থেকে সুকুমার রায়, 

দিনাজপুুরের কাহারোলে মুজিব শতবর্ষের উপহার হিসেবে ৮ আগস্ট ২০২১ রোববার বিকেলে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে “টেনিস গ্রাউন্ড” এর ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

 

উদ্বোধনকালে তিনি বলেছেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে। মাদক আমাদের সমাজের একটি ব্যাধি। তাই এই ব্যাধি থেকে যুব সমাজকে মুক্ত করতে খেলাধুলায় উৎসাহ যোগাতে হবে। শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদক থে‌কে রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে, তা হলেই যুব সমাজ মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। আর সমাজকে এবং নিজ সন্তান ও পরিবারকে মাদকমুক্ত রাখতে হলে নিজ ঘর থেকে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ তমাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আযম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, কাহারোল থানার ওসি মো. রইচ উদ্দীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION