1. rahmanazmanur@gmail.com : Azmanur Rahman : Azmanur Rahman
  2. bkhabor25@gmail.com : Editor Section : Editor Section
  3. bkhabor24@gmail.com : Md Abu Naim : Md Abu Naim
  4. sadiaafrin2352@gmail.com : Sadia Afrin : Sadia Afrin
  5. jmitsolution24@gmail.com : support :
বিরামপুরে কোভিড-১৯ গণটিকাদান ক‍্যাম্পেইন উদ্বোধন  - Bangladesh Khabor
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন গোপালগঞ্জে এলজিইডি’র নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব গ্রহণ ও বদলী জনিত বিদায়ী প্রকৌশলীকে সংবর্ধনা প্রদান সোনারগাঁয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসেন বাবু’র গণসংযোগ  গাইবান্ধায় র‌্যাবের পৃথক অভিযানে ২১৩ বোতল এসকাফ উদ্ধার, গ্রেপ্তার ৩ বিরামপুর সীমান্ত দিয়ে ৯ জনকে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি বিনা চিকিৎসায় কেউ মারা যাবে না: স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্রপতির পদত্যাগে রাজনীতির সংশ্লিষ্টতা নেই: পরিবেশমন্ত্রী ‘১৮ বছরের কম বয়সিরা যেন মোবাইল ফোন ব্যবহার করতে না পারে’ রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

বিরামপুরে কোভিড-১৯ গণটিকাদান ক‍্যাম্পেইন উদ্বোধন 

  • Update Time : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৪২৭ জন পঠিত
দিনাজপুর থেকে সাইফুল ইসলাম, 
দিনাজপুরের বিরামপুর উপজেলার ১টি পৌরসভার ৯টি ওয়ার্ডে ও ৭টি ইউনিয়নে স্বাস্থ্য বিধি মেনে সারা দেশের সাথে একযোগে কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ আগস্ট) সকাল ৯টায় বিরামপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বিরামপুর পৌরসভা কার্যালয়ের আয়োজনে ৭নং ওয়ার্ডের বাসিন্দাদের কোভিড-১৯ গণটিকাদান ক‍্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। 
পৌর মেয়র অধ‍্যক্ষ আক্কাস আলী’র সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ,কে,এম ওহিদুন্নবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ‍্যামল কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি (তদন্ত) মতিয়ার রহমান, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন প্রমূখ।
এমপি শিবলী সাদিক বলেন, কোভিড-১৯ করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে দেশের মানুষকে সুরক্ষা দিতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে দেশব‍্যাপী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কোভিড-১৯ গণটিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। এমপি শিবলী সাদিক সরকারি নির্দেশনা মোতাবেক তাঁর নির্বাচনী এলাকার সকলকে পর্যায়ক্রমে টিকা গ্রহণের আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design & Develpment by : JM IT SOLUTION